- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» পোস্টমাস্টার সুজিত চক্রবর্তী বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
প্রকাশিত: ২৩. নভেম্বর. ২০২২ | বুধবার
কাজের প্রতি সততা ও নৈতিকতা ছিল সুজিত চক্রবর্তীর চরিত্রের অন্যতম গুন : ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মুহাম্মদ আবদুল্লাহ
স্টাফ রিপোর্টারঃ
সিলেট বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মুহাম্মদ আবদুল্লাহ বলেন, কাজের প্রতি সততা ও নৈতিকতা ছিল সুজিত চক্রবর্তীর চরিত্রের অন্যতম গুন। একজন সৎ, দক্ষ ও কর্মনিষ্ঠ কর্মকর্তা হিসেবে তিনি দীর্ঘ দিন সিলেটে দায়িত্ব পালন করছেন।
আগামী দিনের কর্মকর্তাদের জন্য তিনি অনুকরণীয় হয়ে থাকবেন। আমরা একজন যোগ্য, সৎ, আর্দশবান অফিসারকে বিদায় সংবর্ধনা জানাচ্ছি, যিনি ভালোবাসা দিয়ে সকলের মনকে জয় করেছেন। আমরা দীর্ঘায়ু ও উজ্জল ভবিষ্যত কামনা করি।
বুধবার (২৩ নভেম্বর) বিকাল ৪টায় বন্দরবাজারস্থ সিলেট প্রধান ডাকঘরের সর্বস্থরের ডাক কর্মচারীবৃন্দের উদ্যোগে সিলেট প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম-পোস্টমাস্টার সুজিত চক্রবর্তী এর বদলী জনিত বিদায় উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম-পোস্টমাস্টার (ট্রেজারী) সুদীপ ঘোষের সভাপতিত্বে ও সিলেট প্রধান ডাকঘরের পোস্ট অফিস পরিদর্শক রুনু চক্রবর্তীর পরিচালনায় সংবধির্ত অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম-পোস্টমাস্টার সুজিত চক্রবর্তী।
সুজিত চক্রবর্তী তার বক্তব্যে সিলেট প্রধান ডাকঘরের সকল কর্মকর্তা কর্মচারীর প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, আমার কর্মময় দিনগুলোতে আপনাদের সার্বিক সহযোগিতা আজীবন স্মরণীয় হয়ে থাকবে। তিনি সকলের কাছে কৃতজ্ঞতা এবং দোয়া কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন, হাফিজ মাওলানা মো: রফিকুল ইসলাম। গীতা পাঠ করেন প্রশাসন শাখার ডেপুটি পোস্টমাস্টার বিপুল চন্দ্র মালাকার। মানপত্র পাঠ করেন সিলেট প্রধান ডাকঘরের পোস্টাল অপারেটর খাদিজা ইয়াসমিন খাঁন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট বিভাগের সুপার মলয় কান্তি সরকার, মো: বদিউজ্জামান, কুলাউড়া উপ-বিভাগের পরিদর্শক লিপ্টন রঞ্জন রায়, সিলেট প্রধান ডাকঘরের ডেপুটি পোস্টমাস্টার বিপুল চন্দ্র মালাকার, সহকারী পোস্ট মাস্টার ও উপজেলা পোস্ট মাস্টার এসোসিয়েশন সিলেট বিভাগের সাধারণ সম্পাদক সৈয়দ মুত্তাকিম আলী, পোস্ট অফিস কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মধুসুদন বনিক, সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান পাঠান, পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন সিলেট, সুনামগঞ্জ ও আংশিক মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক দুলন রঞ্জন দেব, সিলেট প্রধান ডাকঘরের লেপক রঞ্জন তালুকদার, সহকারী পোস্টমাস্টার মনোয়ার হোসেন, পোস্টাল অপারেটর মো: ফখরুজ্জামান, আবু তাহের, পোস্টম্যান মো: ফুকন মিয়া প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী পোস্টমাস্টার সুজিত চক্রবর্তী ও প্রধান অতিথি সিলেট বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মুহাম্মদ আবদুল্লাহকে সর্বস্তরের ডাক কর্মচারীদের পক্ষ থেকে ক্রেস্ট, ফুল ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৪০৬ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


