শিরোনামঃ-

» প্রচারণায় বিএনপি নেতৃবৃন্দের উপর হামলায় বিভাগীয় যুবদলের তীব্র নিন্দা ও ক্ষোভ

প্রকাশিত: ১৫. নভেম্বর. ২০২২ | মঙ্গলবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual8 Ad Code

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা এবং সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সহ বিএনপির নেতৃবৃন্দের উপর ওসমানীনগর ও বিয়ানীবাজারে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী ও পুলিশ কর্তৃক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগীয় যুবদল।

মঙ্গলবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ নিন্দা জানান।

Manual6 Ad Code

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারের দুঃশাসনের বিষবাষ্প এখন যেন আরও ভয়াবহ রুপ ধারণ করেছে। বিশ্বের গণধিকৃত সব স্বৈরাচারকে টেক্কা দিয়ে জনসমর্থনহীন বর্তমান আওয়ামী সরকার অবর্ণনীয় দুঃশাসন জারি রেখে বিএনপি এবং বিরোধীদলগুলোর নেতাকর্মী সহ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাকে এখন চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে।

মধ্যরাতে ভোট ডাকাতির পর সরকারের আশকারায় দুষ্কৃতিকারীরা দেশব্যাপী লাগামহীন খুন জখমে মেতে উঠেছে।

Manual1 Ad Code

স্বৈরাচারী সরকারের ভয়াবহ দুঃশাসনের জাঁতাকলে দেশের মানুষ সর্বদা পিষ্ট হচ্ছে। অজানা আতংক আর ভয়াল পরিবেশ মানুষের স্বাভাবিক জীবন-যাপনকে করে তুলেছে বিপর্যস্ত।

আজকের ঘটনায় আবারও প্রমাণিত হয় দেশে আইনের শাসন নেই, দেশ এখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

নেতৃবৃন্দ আরো বলেন, আইনের শাসনের অনুপস্থিতি এবং সাজা পাবার পরও সরকারের আনুকূল্যে পার পেয়ে যাচ্ছে বলেই সন্ত্রাসীরা বীরদর্পে দেশব্যাপী বিরোধীদলসহ প্রতিবাদী মানুষের রক্তে হাত রঞ্জিত করতে আরও উৎসাহিত হচ্ছে।

ছাত্রলীগের সন্ত্রাসীদের কাপুরোষোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানান। হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মামুন হাসান সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মো. শওকত, মৌলভীবাজার জেলা সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, হবিগঞ্জ জেলা ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম সেলিম, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মসকুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন, মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক এম এ মুহিত, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ কয়েছ প্রমুখ।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৬০ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031