শিরোনামঃ-

» ১৯ নভেম্বর গণসমাবেশ সফলে ছাতকে মতবিনিময়

প্রকাশিত: ১৩. নভেম্বর. ২০২২ | রবিবার


Manual5 Ad Code

আওয়ামী লীগ বাকশালী সরকার উন্নয়নের নামে দেশের মানুষকে লুটপুটে খাচ্ছে : মিজানুর রহমান চৌধুরী মিজান

স্টাফ রিপোর্টারঃ

Manual6 Ad Code

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ, ছাতক-দোয়ারাবাজার আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জননেতা মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, আওয়ামী লীগ বাকশালী সরকার উন্নয়নের নামে দেশের মানুষকে লুটপুটে খাচ্ছে।

Manual6 Ad Code

দেশের মানুষ আজ শান্তিতে নেই। ঠিকমতো করে তিনবেলা খাবার জোগাতে পারছে। দেশের যে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে হিমশিম খেয়ে জীবনযাপন করছে।

Manual1 Ad Code

তিনি আরো বলেন, সকল বাধা, মামলা, হামলা, নির্যাতন উপেক্ষা করে সিলেটের গণসমাবেশ জনসমুদ্রে পরিণত করতে হবে। সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষও জেগে উঠেছে।

তিনি সিলেটের গণসমাবেশকে সফল করতে বিএনপির প্রত্যক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা এবং যে কোন ধরনের বাধা-বিপত্তি আসলে তা রাজপথে প্রতিহত করার আহ্বান জানান।

Manual2 Ad Code

রবিবার (১৩ নভেম্বর) বিকালে ছাতক নুসরাত কমিউনিটি সেন্টারে আগামী ১৯ নভেম্বর বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে ছাতক উপজেলার কালারুকা, সৈদেরগাঁও, ছৈলা আফজালাবাদ, দোলার বাজার, উত্তর খুরমা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরিদ আহমদ এর সভাপতিত্বে ও ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সুনামগঞ্জ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক, জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহমদ, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সুনামগঞ্জ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু হুরায়রা সুরত। এসময় আরো উপস্থিত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫০৬ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930