শিরোনামঃ-

» সিলেটে আয়কর তথ্য সেবা মাস-২০২২ এর উদ্বোধন

প্রকাশিত: ০১. নভেম্বর. ২০২২ | মঙ্গলবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ

Manual6 Ad Code

‘সবাই মিলে দিব কর, দেশ হবে স্বনির্ভর’ স্লোগানে সারা বাংলাদেশের ন্যায় সিলেটেও উদ্বোধন হলো আয়কর তথ্য সেবা মাস। করদাতাদের সুবিধার্থে কর অঞ্চল সিলেট আয়োজিত এই কর সেবা কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

জনগণকে আয়কর পরিশোধে উদ্ধুদ্ধ করতে আজ মঙ্গলবার (১ নভেম্বর) সকালে আয়কর তথ্য সেবা মাসের উদ্বোধন করেন কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. আবুল কালাম আজাদ।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কর কমিশনার হেমেল দেওয়ান, উপ কর কমিশনার এ.কে.এম ইসমাইল আহমদ. তমিজ উদ্দিন ও সহকারী কর কমিশনার মোঃ হোসেন প্রমূখ।

Manual1 Ad Code

জনগণকে সেবা প্রদানে প্রথমবারের মতো আয়কর তথ্য সেবা মাসে অংশগ্রহণ করেছে এবি ব্যাংক।

Manual6 Ad Code

কর অঞ্চলের ৫টি বুথের পাশাপাশি সেবা প্রাপ্তির স্থানে এবি ব্যাংকের স্টল রাখা হয়েছে।

যাতে করে করদাতারা সহজেই কর প্রদান করতে পারছেন এবং তুলনামূলক কম সময়ে নিশ্চিত সেবাপ্রাপ্ত হচ্ছেন।

এবি ব্যাংকের পক্ষ থেকে শতভাগ সেবা নিশ্চিতে এসময় ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন, এবি ব্যাংকের ভিপি ও সিলেট বিভাগের ক্লাস্টার হেড মো. ওলিউর রহমান, এভিপি ও এবি ব্যাংক গার্ডেন টাওয়ার শাখার শাখা প্রধান গৌছ মইন উদ্দিন হায়দার সহ অন্যান্য কর্মকর্তারা।

Manual5 Ad Code

মেলার প্রথম দিনে এবি ব্যাংকের মাধ্যমে সেবাপ্রাপ্ত হয়েছেন ৭ জন করদাতা।

এছাড়া কর অঞ্চল সিলেটের ৫টি বুথে রিটার্ন জমা হয় ১১৯টি, মোট সেবা গ্রহণ করেছেন ১১৪ জন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫০৯ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31