শিরোনামঃ-

» মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৌরভকে গ্রেফতারে জেলা ও মহানগর বিএনপির নিন্দা

প্রকাশিত: ০৫. অক্টোবর. ২০২২ | বুধবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual8 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সৌরভকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন, সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

বুধবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ, মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার আবারও রাষ্ট্রক্ষমতা জোর করে দখল করতে সারাদেশে বিএনপি সহ বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতারে আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। দেশব্যাপী মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ বজায় রেখে নিজেদের ক্ষমতাকে কণ্টকমুক্ত করতে সরকার বিএনপি নেতাকর্মী ও ছাত্রদলের বিরুদ্ধে লাগাতার মিথ্যা মামলা, গ্রেফতার, রিমান্ডে নিয়ে নির্যাতন এবং কারান্তরীণ করে রাখছে। মাহবুবুল আলম সৌরভকে সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা তার গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা অসত্য, বানোয়াট ও হীনরাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৩৯ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930