শিরোনামঃ-

» প্রকাশিত সংবাদের সাথে ছাত্রদল নেতৃবৃন্দের ভিন্ন বক্তব্য

প্রকাশিত: ০৪. অক্টোবর. ২০২২ | মঙ্গলবার


Manual6 Ad Code

প্রকাশিত সংবাদের ব্যাপারে ফজলে রাব্বি আহসান ও আব্দুস সালাম টিপুর বক্তব্য

স্টাফ রিপোর্টারঃ
সিলেটের স্থানীয় একটি পত্রিকায় আজ মঙ্গলবার (৪ অক্টোবর) ‘ছাত্রদল নেতার কীর্তি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।

প্রকাশিত এ সংবাদের সাথে ফজলে রাব্বি আহসান ও আব্দুস সালাম টিপু সম্পূর্ণ দ্বিমত প্রকাশ করেছেন।

Manual8 Ad Code

সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান বলেন, আমরা নাকি তিন মাস হোটেল আশরাফী অবস্থান করে ভাড়া পরিশোধ না করে চলে এসেছি।

তিন মাস সেই হোটেলে অবস্থান করলে আমরা ঐ সময়ে সিলেটের রাজপথে মিছিল, মিটিং সভা সমাবেশে কিভাবে উপস্থিত ছিলাম? হোটেল কর্তৃপক্ষ এত টাকা বকেয়া রাখার তো প্রশ্নই আসেনা।

যেখানে দৈনিক ভাড়া আদায় করে নেয় হোটেল আশরাফীর কর্তৃপক্ষ।

প্রকৃত ঘটনা হচ্ছে, এই বছরের জানুয়ারি মাসের শেষের দিকে আমরা হোটেল আশরাফীতে কয়েকদিন ছিলাম।

আমরা চলে আসার সময় আমাদের যাবতীয় পাওনা পরিশোধ করে আসি। টিক এর পরে এই হোটেলে অবস্থান করেন আমাদের পরিচিত দুইজন। তারা সেখানে কয়েকদিন ছিলেন এবং আমাদের না জানিয়ে হোটেল কর্তৃপক্ষের সাথে তাদের একটি ব্যবসায়িক লেনদেন হয়।

হোটেল কর্তৃপক্ষ আমাদের পরিচিত দুইজনের ভোটার আইডি কার্ড সংরক্ষণ করেননি এবং তাদের উভয়ের ব্যবসায়িক দেনা পাওনা রয়েছে।

Manual5 Ad Code

পরবর্তীতে আমি ও আবদুস সালাম টিপু  এই দেনা পাওনার বিষয়ে অবগত হই এবং সময়সীমা নির্ধারণ করে রাখা হয়। আমার ও আবদুস সালাম টিপুর কাছে হোটেল আশরাফী কর্তৃপক্ষের কোন দেনা পাওনা নেই। রাজনৈতিক হীন উদ্দেশ্য এ রকম সংবাদ প্রকাশিত হয়েছে।

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু বলেন, আমি গত সেপ্টেম্বর মাসের ২৫ ও ২৬ তারিখ হোটেল আশরাফীতে বোর্ডার ছিলাম।

আমাদের উপর তো তাদের কোনো অভিযোগ ছিলনা। অভিযোগ থাকলে তারা আমাদের জানাতেন।

তাদের সাথে আমাদের কোন দেনা পাওনা নেই। মূলত আমাদের রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্য এমন সংবাদ প্রকাশিত হয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ ব্যাপারে আশরাফী হোটেলের ম্যানেজার আজাদ বলেন,  আমাদের হোটেলের গ্রাহক ছাত্রদলনেতা ফজলে রাব্বি আহসান ও আব্দুস সালাম টিপুর সাথে ভুল বুঝাবুঝি হয়েছিল।

Manual5 Ad Code

এ ভুল বুঝাবুঝির থেকে সৃষ্ট ঘটনার সমাধান হয়েছে। তাঁদের সাথে আমাদের হোটেলের কোন দেনা-পাওনা নেই।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৬ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930