শিরোনামঃ-

» বিএনপি নেতা আব্দুল মালিক’র মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক প্রকাশ

প্রকাশিত: ২৯. সেপ্টেম্বর. ২০২২ | বৃহস্পতিবার


Manual8 Ad Code
স্টাফ রিপোর্টারঃ
সিলেট জেলা বিএনপি’র সাবেক উপদেষ্টা, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালিক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির।বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, একজন দক্ষ সংগঠক হিসেবে তিনি সিলেট জেলা ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি-কে শক্তিশালী ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। দেশের এই ক্রান্তিলগ্নে একজন আব্দুল মালিকের খুবই দরকার। তাঁর মৃত্যুতে সিলেট তথা দেশবাসী বিএনপির এক একনিষ্ট নেতাকে হারালো, যা কখনো পূরণ হবার নয়। আব্দুল মালিক ছিলেন জাতীয়তাবাদী আদর্শের নিবেদিত একজন কর্মী। তার মৃত্যুতে আমরা একজন পরীক্ষিত জাতীয়তাবাদী যোদ্ধাকে হারালাম যা সহজে পূরণ হবার নয়। তিনি কাজের মধ্য দিয়ে আজীবন বিএনপির মাঝে বেঁচে থাকবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুম সওকত আলীকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন ও তার পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩১৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31