- ব্যাটারিচালিত যানবাহনের সমন্বিত শ্রমিকবান্ধব নীতিমালার দাবিতে সিলেটে মিছিল-সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
- সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম
- আসক’র সিলেট জেলা কমিটি গঠন সভাপতি রাজু, সম্পাদক আশরাফুল
- বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট মুখ্য অঞ্চলের ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
» নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিতে জনগণ দিশোহারা : বাসদ
প্রকাশিত: ২৮. সেপ্টেম্বর. ২০২২ | বুধবার
স্টাফ রিপোর্টারঃ
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো, হামলা, মামলা, হত্যা, নির্যাতন বন্ধ, ব্যাটারী চালিত যানবাহনের লাইসেন্স প্রদান ও হয়রানি বন্ধের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জুবায়ের আহমদ চৌধুরী সুমন,বেলাল আহমদ, শুক্কুর আলী, মনজুর আহমদ, খোকন আহমদ, জাহেদ আহমদ, হারুন মিয়া, কুটি মিয়া, আজাদ মিয়া, মিন্টু দাশ, জহুরুল ইসলাম প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে জনগণ আজ দিশেহারা। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে জনদুর্ভোগ অতীতের সকল সীমা পেরিয়েছে। সরকার মূল্যবৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা না নিয়ে মুনাফাখোর সিন্ডিকেটের স্বার্থই রক্ষা করছে।
বক্তারা বলেন, সভা-সমাবেশ, মিছিল, ধর্মঘট করা, মত প্রকাশের স্বাধীনতা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। কিন্তু বর্তমান সরকার জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার হরণ করে দুর্নীতি-লুটপাট ও ফ্যাসিবাদী দুঃশাসন কায়েম করেছে।
দমন-পীড়ন, নির্যাতন, হামলা-মামলা করে অতীতে কোন স্বৈরশাসক ক্ষমতায় টিকে থাকতে পারেনি, বর্তমান সরকারও পারবে না। অতীত থেকে শিক্ষা নিয়ে গণতান্ত্রিক আন্দোলনে পুলিশী হস্তক্ষেপ ও দলীয় সন্ত্রাসীদের হামলা, নির্যাতন বন্ধের জোর দাবি জানান। একই সাথে সরকারের হামলা, মামলা, দমন নির্যাতনের বিরোদ্ধে সকল বাম প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ গণআন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা ব্যাটারী চালিত যানবাহনের লাইসেন্স প্রদান, হয়রানি বন্ধ ও রেকার বিল পূর্বের মতো ৫শত টাকা নির্ধারণ করার আহ্বান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ৩২৩ বার
সর্বশেষ খবর
- ব্যাটারিচালিত যানবাহনের সমন্বিত শ্রমিকবান্ধব নীতিমালার দাবিতে সিলেটে মিছিল-সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
- সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম
- আসক’র সিলেট জেলা কমিটি গঠন সভাপতি রাজু, সম্পাদক আশরাফুল
- বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট মুখ্য অঞ্চলের ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
- সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই : আব্দুল কাইয়ুম চৌধুরী
- ১ মাসের মধ্যে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না হলে নগর ভবনেই প্রতিকী হকার কর্মসূচীর ঘোষনা
- সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী শ্রমমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ


