- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র্যালী ও সমাবেশ
- জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলার র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
- মানবতার সেবায় হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠার ঘোষণা
- সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা
- সিলেটে সাউথ এশিয়া রেডিও ক্লাবের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দুই দিনব্যাপী ‘শ্রোতা উৎসব ২০২৬’ ২৩ অক্টোবর শুরু
- পাল্টা সংবাদ সম্মেলন; ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন : আতাউর রহমান পীর
» সিলেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল
প্রকাশিত: ০৯. আগস্ট. ২০২২ | মঙ্গলবার
তেলের মূল্যবৃদ্ধি অমানবিক ও নজিরবিহীন : ডাক্তার মোয়াজ্জেম হোসেন খান
স্টাফ রিপোর্টারঃ
জ্বালানি তেল ও সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অমানবিক ও নজিরবিহীন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রফেসর ডাক্তার মোয়াজ্জেম হোসেন খান। তিনি এ মূল্যবৃদ্ধিকে জনগণের জন্য মরার উপর খরার গা বলেও অভিহিত করেন। সরকার দুর্নীতি করতে করতে দেশকে একেবারে দেউলিয়া করে ছাড়ছে।
সরকারের এই অপরাধের খেসারত এখন জনগণের কাঁধের উপর চাপিয়ে দিচ্ছে। সরকার এখন জনগণের উপর অমানবিক আচরণ করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
মঙ্গলবার (৯ আগষ্ট) বাদ জোহর জ্বালানি তেল ও সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেট কোর্ট পয়েন্ট থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব নজির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ পরবর্তী সমাবেশে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ, জেলা সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আমীর উদ্দীন,আলহাজ্ব ফজলুল হক, মহানগর সহ-সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সেক্রেটারী হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সভাপতি মুফতি ফয়জুল হাসান চৌধুরী, নগর সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাইদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল আমিন, ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় উপ সম্পাদক মুহাম্মদ আবু তাহের মিসবাহ, জেলা সাধারণ সম্পাদক শামীম আহমদ, নগর সাধারণ সম্পাদক সাব্বির আহমদ তপু প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৩৫ বার
সর্বশেষ খবর
- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র্যালী ও সমাবেশ
- জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলার র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
- মানবতার সেবায় হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠার ঘোষণা
- সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- কান্দিগাঁওয়ে কৃষি জমি রক্ষায় কৃষকদের দাবির প্রতি কৃষক সমিতির সংহতি
- সিসিক পরিচ্ছনতা কর্মী হৃদয় হত্যার প্রতিবাদে নগরিতে সমাবেশ
- আগামীকাল বাদ জুমা সিলেট মহানগর জমিয়তের বিক্ষোভ মিছিল
- খাদিমনগর ইউনিয়নে রুজি হত্যার প্রতিবাদে মানববন্ধন; দোষীদের দ্রুত গ্রেফতারের দাবী
- এই সরকার নিত্য সামগ্রীর দাম বৃদ্ধির জন্য গদিশীন হয়েছে; গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ


