- সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন
- সিলেটে ব্র্যাকের রিটেইল সেলস প্রকল্পের এমপ্লয়ার মিট-আপ অনুষ্ঠিত
- সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি; নগরভবনে মতবিনিময় সভা
- মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা; দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
- ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
- সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সম্পন্ন
- সিলেট আইডিয়াল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা প্রদান
- ৩১ নম্বর ওয়ার্ডে ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান
» মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ডাকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ
প্রকাশিত: ১৫. জুন. ২০২২ | বুধবার
স্টাফ রিপোর্টারঃ
ভারতের বিজেপির মুখপাত্র নুপূর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক বিশ্ব মানবতার পথ প্রদর্শক, মানবতার অগ্রদূত, মহানবী হযরত মোহাম্মদ মোস্তাফা (সাঃ) ও আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ)-কে নিয়ে অশালীন কটুক্তি করার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আজ বুধবার (১৫ জুন) সকাল ৬টা থেকে বেলা ১টা পর্যন্ত সিলেটের সর্বস্তরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।
নগরীর বিভিন্ন এলাকার পরিদর্শন শেষে নগরীর কোর্ট পয়েন্টে মধুবন মার্কেটের সামনে অবস্থান নেন সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সাধারণ সম্পাদক মো. নাজমুল হক এবং সিলেটের প্রতিটি মার্কেট ও বিপনী বিতান এর সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। অবস্থান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জেলা ব্যবসায়ী মো. কায়ছার আলী।
এসময় নেতৃবৃন্দ বলেন, ব্যবসায়ী সমিতি যে দাবিতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ডাক দিয়েছে, তার সঙ্গে আমরা সকলেই একমত। তাই আমরা দোকানপাট বন্ধ রেখেছি।’ ভারতকে মুসলিম বিশ্বের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে কটূক্তিকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানান ব্যবসায়ীরা।
সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের আহ্বানে আজকের এই কর্মসূচী বাস্তবায়নের জন্য সকল মার্কেট বিপনী বিতান ও ঔষধের ফার্মেসী বন্ধ রেখে একান্ততা প্রকাশ করার জন্য সর্বস্তরের ব্যবসায়ী ও জন সাধারনকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৩০৪ বার
সর্বশেষ খবর
- সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন
- সিলেটে ব্র্যাকের রিটেইল সেলস প্রকল্পের এমপ্লয়ার মিট-আপ অনুষ্ঠিত
- সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি; নগরভবনে মতবিনিময় সভা
- মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা; দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- ৫ দফা দাবি বাস্তবায়নে সিসিক প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান
- হাসপাতাল চালুর উদ্যোগে প্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীকে সিলেট বিভাগ গণদাবী পরিষদের অভিনন্দন
- সিম কোম্পানীগুলোর অর্থ আত্মসাতের প্রতিবাদে গণজমায়েত, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান
- সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পৃথক অবস্থান কর্মসুচী অব্যাহত
- সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পৃথক অবস্থান কর্মসুচী পালন


