শিরোনামঃ-

» সামাজিক সংগঠন রিশেলন গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২২. জানুয়ারি. ২০২২ | শনিবার


Manual5 Ad Code
স্টাফ রিপোর্টারঃ
আর্থ-সামাজিক উন্নয়নের প্রতিজ্ঞা নিয়ে গঠিত ব্যতিক্রমধর্মী সামাজিক সংগঠন ‘রিলেশন গ্রুপ’ এর বার্ষিক সাধারণ সভা গতকাল শুক্রবার (২১ জানুয়ারি) নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সাংবাদিক মিজান মোহাম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: হাফিজুর রহমান হাফিজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় অনলাইন প্রেসক্লাবের সিলেট বিভাগীয় সমন্বয়কারী আজকের সিলেটের প্রধান সম্পাদক মো: সাইফুর রহমান তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- ‘প্রায় প্রতিটি সংগঠনেই পদ-পদবী আর অর্থ নিয়ে কাড়াকাড়ি হয়। কাজ থেকে পদ পদবীর চাওয়া পাওয়ার হিসেবে ব্যস্ত থাকে কর্মীরা। কিন্তু রিলেশন গ্রুপ আমার দেখা সেরা একটি সংগঠন। যেখানে পদ-পদবী আর অর্থের মোহ কাউকে টানতে পারেনি।’
সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী পাবেল আহমদ, মোঃ জইন উদ্দিন ও হেলাল আহমদ।
সভায় সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন- নজরুল ইসলাম, ফারুক আহমেদ, মোঃ আক্তার হোসেন তাহির, রেজা ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন- সাদিক মিয়া, শাহিন আহমেদ, গোলজার মিয়া, ছড়াকার ফারজানা বৃষ্টি, সীমা বেগম, পারভীন বেগম, সুরাইয়া বেগম, সীমা বেগম প্রমুখ।
সভা শেষে সাংবাদিক মিজান মোহাম্মদের জন্মদিন কেক কেটে উৎযাপন করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৩২৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31