- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র্যালী ও সমাবেশ
- জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলার র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
- মানবতার সেবায় হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠার ঘোষণা
- সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা
- সিলেটে সাউথ এশিয়া রেডিও ক্লাবের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দুই দিনব্যাপী ‘শ্রোতা উৎসব ২০২৬’ ২৩ অক্টোবর শুরু
- পাল্টা সংবাদ সম্মেলন; ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন : আতাউর রহমান পীর
» গোলাপগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন
প্রকাশিত: ১৮. জানুয়ারি. ২০২২ | মঙ্গলবার
সম্মিলিতভাবে সিলেট জেলা বিএনপিকে শক্তিশালী ও সুসংগঠিত করা হচ্ছে: কামরুল হুদা জায়গীরদার
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেছেন, সিলেট জেলা বিএনপি শক্তিশালী ও সুসংগঠিত করতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি কাজ করে যাচ্ছে। করোনা মহামারীর এই কঠিন সময়েও আমাদের দল পূণর্গঠন কার্যক্রম চলমান রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় তৃনমূল বিএনপিকে শক্তিশালী করতে ইউনিয়ন পর্যায়ে কাউন্সিলের আয়োজন করা হয়েছে। এর ফলে তৃনমূল নেতাকর্মীরাই তাদের নেতা নির্বাচন করছে। দ্রুততম সময়ের মধ্যে জেলা বিএনপির কাউন্সিল আয়োজনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আওয়ামী ফ্যাসিবাদী শাসনকে রুখে দেয়া সম্ভব হবে।
তিনি মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক ডা: আব্দুল গফুরের সভাপতিত্বে, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী, জেলা আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম ও শামীম আহমদ, জেলা বিএনপি নেতা কামরুল হাসান শাহীন, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, জেলার সাবেক সহ কোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা, সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল ইসলাম আজিজ, সাবেক ছাত্রদল নেতা কুহিনুর আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার হোসেন চৌধুরী, দেওয়ান মজিদ রাজা, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজ উস সামাদ চৌধুরী, রায়হান আহমদ ও আলী আহমদ আলম, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পলিনা রহমান, বিএনপি নেতা শিপু আহমদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরান আহমদ ও সুহেদুল ইসলাম সুহেদ।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, হেল্লুজ্জামান হেলাল, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, নোমান উদ্দিন মুরাদ, মনিরুজ্জামান উজ্জ্বল, মামুনুর রশিদ মামুন, হেলাল আহমদ, আব্দুল জলিল সেলিম, পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান মহি, সিনিয়র সহসভাপতি আবাদুল খালিক, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক মামুন আহমদ রিপন, সদস্য সচিব সালাহউদ্দিন আহমদ, যুগ্ম আহবায়ক বাছিতুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব আবদুল আজিজ মুন্না, যুগ্ম আহবায়ক কামাল আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহমদ, ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক কামিল আহমদ প্রমুখ।
গোলাপগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিলে সরাসরি ভোটে নোমান উদ্দিন মুরাদ সভাপতি, হেলালুজ্জামান হেলাল সিনিয়র সহ-সভাপতি, মনিরুজ্জামান উজ্জল সাধারণ সম্পাদক, আমিন উদ্দিন আহমদ ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ও হাজী আব্দুল জলিল সেলিম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৬০ বার
সর্বশেষ খবর
- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র্যালী ও সমাবেশ
- জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলার র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
- মানবতার সেবায় হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠার ঘোষণা
- সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
- গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
- বিএনপির আদর্শ ও জনকল্যাণমূলক রাজনীতি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : সাহেদ আহমদ
- গ্যাস, বিদ্যুৎ সমস্যা সমাধানে পদক্ষেপ সম্বলিত দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ
- বিশ্বনাথে প্রবীণ ব্রিটিশ নাগরিকের ১৭০ শতক জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে


