শিরোনামঃ-

» প্রবাসী শ্রমিকদের হয়রানি-নির্যাতন বন্ধ করুন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট

প্রকাশিত: ১৮. ডিসেম্বর. ২০২১ | শনিবার


Manual6 Ad Code
স্টাফ রিপোর্টারঃ
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে শনিবার বিকাল ৫টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় মানববন্ধন-সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, নির্মাণ ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক মামুন বেপারি, চালক সংগ্রাম পরিষদ এর মহানগর শাখার শহিদ মিয়া,মনজুর আহমদ,মোঃ শহিদ, কুরবান আলী,আফছর মিয়া, ইউসুফ আলী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অতিমারি করোনায় লন্ডভন্ড হয় অভিবাসন খাত। তারপরও প্রবাসী শ্রমিকরা রেমিট্যান্স এর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু প্রবাসি শ্রমিকরা নানা সমস্যায় জর্জরিত।
সমাবেশে বক্তারা, নিরাপদ অভিবাসন ও অভিবাসন ব্যয় কমানো, প্রবাসী শ্রমিকদের মজুরি চুরি- হয়রানি-নির্যাতন বন্ধের উদ্যোগ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৮৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930