শিরোনামঃ-

» প্রধানমন্ত্রীর জন্মদিনে সিলেট মহানগর যুবলীগের দোয়া ও মিলাদ

প্রকাশিত: ২৮. সেপ্টেম্বর. ২০২১ | মঙ্গলবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual5 Ad Code

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা জননেত্রী রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশনায় সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Manual1 Ad Code

পাশাপাশি বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

Manual6 Ad Code

দোয়া ও মিলাদ মাহফিল পূর্ব আলোচনা সভায় সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তাঁর নেতৃত্বের দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়েছে। তাঁর নেৃতত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে।

Manual6 Ad Code

তিনি বলেন, শেখ হাসিনা আমাদের উন্নয়ন ও অর্জনের রোল মডেল। তিনি নিজে যা অর্জন করেছেন, তা নজিরবিহীন। বিশ্ব-দরবারে বাংলাদেশকে বিশেষ মর্যাদায় উন্নীত করেছেন।

এসময় সিলেট মহানগর যুবলীগ, ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮২ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30