শিরোনামঃ-

» হাজী মঈন উদ্দিনের রুহের মাগফেরাত কামনায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ

প্রকাশিত: ০৮. সেপ্টেম্বর. ২০২১ | বুধবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

নয়াসড়ক সমাজ কল্যাণ সংস্থার সাবেক উপদেষ্টা মরহুম হাজী মোঃ মঈন উদ্দিনের রুহের মাগফেরাত কামনা করে সংস্থার আহ্বায়ক কমিটির উদ্যোগে ও নয়াসড়ক সমাজ কল্যাণ সংস্থার আহবায়ক মোঃ ইমাম উদ্দিন রুজেলের সার্বিক সহযোগিতায় নয়াসড়ক মাদানিয়া হুসাইনিয়া মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল এবং শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

Manual5 Ad Code

বুধবার (৮ সেপ্টেম্বর) বাদ জোহর নয়াসড়ক মাদানিয়া হুসাইনিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।

Manual8 Ad Code

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ডাইরেক্টর অব বোর্ডের সদস্য এমদাদ হোসেন চৌধুরী, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো: এহসানুল হক তাহের, বিশিষ্ট সমাজ সেবক বেলাল আহমদ, সিলেট ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সওদাগরটুলা সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি বাবর আহমদ, জুরেজ গোলজার, নয়াসড়ক ক্রীড়া সংস্থার সভাপতি মতিউর রহমান শিমুল, সহ সভাপতি নাজিম উদ্দিন, মোঃ রাজু, শাহেদ খান, সমাজ কল্যাণ সংস্থার সদস্য আমির হুসেইন রাহাত, নাজির নাহাল, আরমান গাজি প্রমুখ।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩০৪ বার

Share Button

Callender

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930