শিরোনামঃ-

» সাংবাদিক আবুলের মাতার ইন্তেকাল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের শোক

প্রকাশিত: ২৬. জুলাই. ২০২১ | সোমবার


Manual5 Ad Code

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ

Manual6 Ad Code

কোম্পানীগঞ্জের সিনিয়র সাংবাদিক, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেনের মাতা এবং কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমার শাশুড়ী সাবাজি খাতুন সোমবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। সোমবার রাত ৯টায় কোম্পানীগঞ্জের ইসলামপুর ঈদগাহে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে।

সাংবাদিক আবুল হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাব্বির আহমেদ এবং সাধারণ সম্পাদক মো. আবিদুর রহমান।

Manual5 Ad Code

এক শোকবার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৩০ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031