- সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় শ্রম ও সমাজ কল্যাণ সম্পাদক হলেন সিলেটের রাজন
- বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন
- মশা নিধনে বাস্তবভিত্তিক কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবিতে সমাবেশ ও মশারী নিয়ে প্রতীকী শোভাযাত্রা অনুষ্ঠিত
- সিলেটে আওয়ামী লীগের কথিত ‘আগুন সন্ত্রাসের’ প্রতিবাদে প্রবাসী কল্যাণমন্ত্রীর নেতৃত্বে বিশাল মিছিল
- সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান
- মুহিবুর রহমান একাডেমিতে উৎসবমুখর পরিবেশে ইয়ার এন্ডিং ক্লাস পার্টি ২০২৬ অনুষ্ঠিত
- পতিত ফ্যাসিস্টদের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে আজকের সমাবেশ সফল করুন : সিলেট জামায়াত
- সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ
- ১৪ ও ১৫নং ওয়ার্ডে দাওয়াতি মাসের লিফলেট বিতরণ ও গ্রুপভিত্তিক দাওয়াত
- সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান
» এ বাজেটকে গণমুখী এবং উন্নয়নের : সিলেট জেলা আওয়া লীগ
প্রকাশিত: ০৫. জুন. ২০২১ | শনিবার
স্টাফ রিপোর্টারঃ
জাতীয় সংসদে পেশকৃত ২০২১-২০২২ অর্থবছরের বাজেটকে গণমুখী এবং উন্নয়নের বাজেট বলেছেন সিলেট জেলা আওয়ামী লীগ।
শনিবার (৫ জুন) সিলেট জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় বাজেট নিয়ে আলোচনায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল’কে অভিনন্দন জানিয়েছেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, করোনা ভাইরাসের সংকট মোকাবেলায় স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে ঘোষিত বাজেটে বাস্তবভিত্তিক দিক নির্দেশনা থাকার পাশাপাশি দেশের পিছিয়ে পড়া কর্মহীন মানুষের জীবন জীবিকার পথ সুগম করতে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া কৃষি, শিক্ষা, শিল্পসহ ইত্যাদি খাতে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে যা দারিদ্র বিমোচনসহ কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলতে সহায়ক হবে।
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খানের সঞ্চালনায় শনিবার (৫ জুন) সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই সিলেট-৩ আসনের সংসদ সদস্য এবং সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য জনাব মাহমদুস সামাদ চৌধুরী কয়েস, সিলেট জেলার সাবেক জিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, ওসমানী নগর উপজেলার উসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালিক এর মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন ও প্রস্তাবের উপর সংক্ষিপ্ত আলোচনা এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
মহান জাতীয় সংসদে উত্থাপিত ২০২১-২০২২ অর্থ বছরের ৫০তম বাজেটের উপর আলোচনা করা হয়। বক্তারা প্রস্তাবিত বাজেটকে গণমূখী এবং যোগপোযোপী বাজেট হিসেবে আখ্যায়িত করেন।
সভায় সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা এবং গোলাপগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা কমিটি উপস্থাপন করা হয়।
উপস্থাপিত প্রস্তাবিত কমিটির উপর বিস্তারিত আলোচনা শেষে সর্ব সম্মতিক্রমে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি অনুমোদন করা হয়।
আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাথে সামঞ্জস্য রেখে কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান, আশফাক আহমদ, এডভোকেট শাহ ফরিদ আহমদ, এডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, ড. আহমদ আল কবির, এডভোকেট শাহ মোসাহিদ আলী, নাজনীন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ মবশ্বির আলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট ছালেহ আহমদ হীরা, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন আহমদ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এডভোকেট ইশতিয়াক আহমদ, শ্রম সম্পাদক মোঃ সাইফুর রহমান খোকন, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোহাম্মদ সাকির আহমদ শাহিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, এডভোকেট রনজিৎ সরকার, উপ দফতর সম্পাদক মোঃ মজির উদ্দিন, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মতিউর রহমান, কোষাধ্যক্ষ শমশের জামাল, সদস্য মোঃ ইব্রাহীম, মোঃ নিজাম উদ্দিন চেয়ারম্যান, লুৎফর রহমান, সরোয়ার হোসেন, আখলাকুর রহমান চৌধুরী সেলিম, সৈয়দ মিসবাহ উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, আবদাল মিয়া, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, শহিদুর রহমান শাহিন, আব্দুল বাছিত টুটুল, এডভোকেট নুরে আলম সিরাজী, এম কে শফি চৌধুরী এলিম, মোঃ আব্দুল বারী, আবু হেনা ফিরুজ আলী, আমাতুজ জোহরা রওশন জেবিন, মোঃ জাকির হোসেন, এডভোকেট আফসর আহমদ, এডভোকেট ফখরুল ইসলাম, এডভোকেট মনসুর রশীদ, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু, জাহাঙ্গীর আলম, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, আবুল লেইছ চৌধুরী, ডাঃ নাজরা আহমদ চৌধুরী প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৯২ বার
সর্বশেষ খবর
- সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় শ্রম ও সমাজ কল্যাণ সম্পাদক হলেন সিলেটের রাজন
- বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন
- মশা নিধনে বাস্তবভিত্তিক কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবিতে সমাবেশ ও মশারী নিয়ে প্রতীকী শোভাযাত্রা অনুষ্ঠিত
- সিলেটে আওয়ামী লীগের কথিত ‘আগুন সন্ত্রাসের’ প্রতিবাদে প্রবাসী কল্যাণমন্ত্রীর নেতৃত্বে বিশাল মিছিল
- সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর