শিরোনামঃ-

» শেখ হাসিনা যাকে নৌকা দেবেন তার পিছনেই আমরা কাজ করবো : শমশের জামাল

প্রকাশিত: ০৫. জুন. ২০২১ | শনিবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য, নৌকা প্রত্যাশী শমশের জামাল বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে নিয়ে গেছেন। আজকে আমরা বিক্ষুকের জাতি নই। আজকে সারা দেশে উন্নয়ন আর উন্নয়ন হচ্ছে। সিলেট-৩ আসনে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন অব্যাহত রাখতে আগামী উপ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দেবেন তার পিছনেই আমরা ঐক্যবদ্ধভাবে বিজয়ী করতে কাজ করে যাবো। নৌকা হলো উন্নয়নের প্রতিক, নৌকা হলো স্বাধীনতার প্রতীক। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন- ২০২১-২০৪১ বাস্তবায়নে আমি তৃণমূল আওয়ামীলীগ পর্যায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি।

Manual3 Ad Code

তিনি শনিবার (৫ জুন) বিকেলে সিলেট-৩ আসনের উপ-নির্বাচনকে সামনে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের বড়াউর গাজীবাড়ী উঠানে বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মী সাথে মতবিনিময় সভায় একথাগুলো বলেন।

Manual3 Ad Code

এসময় তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া না পাওয়া সেটা হলো দলীয় সিদ্ধান্ত। আমি দলীয় সিদ্ধান্তকে সবসময় শ্রদ্ধা করি। আমার মা জেবুন্নেছা হক এই আসনের মানুষের জন্য কাজ করে গেছেন। আমি ও মনোনয়ন না পেলেও এই আসনের মানুষের জন্য কাজ করে যাবো।

Manual4 Ad Code

আওয়ামীলীগ নেতা আনসার আহমদের সভাপতিত্বে ও খলিলুর রহমানের পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিন বলেন, ঐক্যবদ্ধ আওয়ামীলীগ যে কোন চক্রান্ত্র, ষড়যন্ত্র মোকাবেলা করে মানুষের উন্নয়ন করতে পারে, এটার প্রমাণ হলো বার বার মানুষ সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসাচ্ছে। অনেক বার জননেত্রী শেখ হাসিনাকে প্রাণে মারার উদ্দেশ্যে হামলা, চক্রান্ত ও ষড়যন্ত্র করা হয়েছে, তারপরও বাংলার জনগণ শেখ হাসিনার পাশে থাকায় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তাই সিলেট-৩ আসনে উপ নির্বাচনে উন্নয়ণ ধারাবাহিকতা ধরে রাখতে নৌকা প্রতীকের প্রার্থী যিনি হবেন, তাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

Manual7 Ad Code

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, লালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তুহিন আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মো. সাইফুর রহমান, সিলেট জেলা যুবলীগ নেতা মো. মিজানুর রহমান, মারুফ আহমদ, নজরুল ইসলাম, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সম্পাদক সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী শিপলু, ক্রীড়া সম্পাদক লায়েক আহমদ, লাউয়া স্পোর্টিং ক্লাবের শিক্ষা বিষয়ক সম্পাদক সায়েম আহমদ, এলাকার বিশিষ্ট মুরব্বী আলাল হোসেন, কোহিনুর রহমান, শাহীন আহমদ, সেবুল আহমদ, ফখর উদ্দিন, শামীম আহমদ, আতা মিয়া, আলী আহমদ, আজিজ আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪১০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31