শিরোনামঃ-

» শাহপরাণ মাজারে হামলাকারী বেলাল গ্রেফতার, কারাগারে প্রেরণ

প্রকাশিত: ১০. মে. ২০২১ | সোমবার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual5 Ad Code

হযরত শাহপরাণ (রহ.) মাজারে চাঁদা দাবি, হামলা ও লুটপাট মামলার প্রধান আসামী বেলালকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব-৯।

রবিবার (৯ মে) বিকেলে শাহপরাণ মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (১০ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সারওয়ার হোসেন।

Manual4 Ad Code

এর পূর্বে ৬ জনের বিরুদ্ধে শাহপরাণ থানায় ( মামলা নম্বর ১২ (০৪)২১ইং) দাখিল করা হয়। মামলায় ২০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপি’র শাহপরাণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আনিসুর রহমান।

মামলায় আসামীরা হলেন, লালখাটঙ্গি গ্রামের আব্দুল খালিকের ছেলে বেলাল আহমদ, ফজল মিয়ার ছেলে বদরুল ইসলাম, গৌছ উদ্দিন পাখির ছেলে ইমন আহমদ, মৃত ফজল মিয়ার ছেলে তাজুল ইসলাম তাজ, নজমুল ইসলাম ও আনোয়ার হোসেনের ছেলে আলী।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শাহপরাণ থানার লালখাটঙ্গি গ্রামের আব্দুল খালিকের ছেলে বেলাল আহমদ, মৃত ফজল মিয়ার ছেলে বদরুল ইসলাম ও তাজুল ইসলাম তাজ মিলে চাঁদা দাবি করেন মাজার কর্তৃপক্ষের কাছে। এর সূত্র ধরে গত বুধবার (১৩ এপ্রিল) রাতে পবিত্র রমজান মাসের ১ম তারাবির নামাজের শেষে বেলাল ও বদরুল মাজার কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। তখন লালখাটঙ্গি গ্রামের গৌছ উদ্দিন পাখির ছেলে ইমন গদ্দিঘরের সামনে রাখা মসজিদের দান বাক্স ভেঙ্গে ১ লক্ষ টাকা নেয়।

Manual4 Ad Code

এসময় তাজ গদ্দিঘরে প্রবেশ করে ভাংচুর করে মোসাফিরদের খাবারের জন্য রাখা ১ লক্ষ ৪০ হাজার টাকা নেয়।

তখন বেলাল ও অন্যান্যরা মিলে মাজারের খাদেম আজিজকে মেরে গুরুত্বর আহত করে। এ সময় তার পকেটে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। আর বদরুল, নজমুল, আলীসহ অন্যরা মিলে মহিলা ইবাদতখানায় প্রবেশ করে দায়িত্বে থাকা চম্পা বেগমকে মারপিট করে হাত ভেঙ্গে দেওয়ার চেষ্টা চালায় এবং শ্লীলতাহানি করে।

Manual5 Ad Code

পরে স্থানীয় লোকজন ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদেরকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

হামলার এ ঘটনায় শাহপরাণ থানার লালকাটঙ্গি গ্রামের আব্দুল খালিকের ছেলে বেলাল আহমদকে প্রধান আসামী ৬ জনের নাম উল্লেখ করে ও ২০ জনকে অজ্ঞাতনামা রেখে এসএমপি’র শাহপরাণ থানায় মামলা দাখিল করেন, হযরত শাহপারণ (রহ.) মাজার ওয়াকফ স্টেট ইসি নং ১৩৬৫১ মোতাওয়াল্লির পক্ষে জামাল আহমদ খাদিম।

এই সংবাদটি পড়া হয়েছে ৮০৪ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930