শিরোনামঃ-

» ছাতকে হেফাজতের বিক্ষোভ মিছিল, দোকানপাট ভাংচুর, পুলিশ সহ আহত অন্তত ২০

প্রকাশিত: ০৩. এপ্রিল. ২০২১ | শনিবার


Manual8 Ad Code

ছাতক প্রতিনিধি সুষ্ময় দাশঃ

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক স্ত্রী সহ সোনারগাঁও হোটলে রিসোর্টে অবরুদ্ধ সংবাদটি ছড়িয়ে পড়লে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় দফায় দফায় বিক্ষোভ মিছিল নিয়ে বের হয় ছাতকের হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।

Manual7 Ad Code

শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়েছে শহরে। মিছিলে মিছিলে উত্তাল ছিলো ছাতক শহর।

বিক্ষোভকারীরা দফায় দফায় সহিংসতা ছড়ানোর চেষ্টা করে বিক্ষোভ কারীরা, পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে শহরের ট্রাফিক পয়েন্ট ও গণেশপুর খেয়াঘাট এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

Manual8 Ad Code

এসময় হেফাজতকর্মীদের হামলায় ৪ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।

ঘটনার সময় শহরের কয়েকটি দোকানপাটেও ভাংচুর করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।

বিক্ষোভকারীরা ছাতক থানাতেও হামলা করেছে বলে জানান ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন।

এতে পুলিশ, হেফাজতকর্মী ও পথচারীসহ ২০ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Manual7 Ad Code

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৯ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ টহল জোরদার করা হয়েছে।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৫৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930