শিরোনামঃ-

» আইন পেশায় ২৫ বছর পুর্তি উপলক্ষ্যে সিলেট বারের সিনয়ির আইনজীবী আবদুর রহমান সংবর্ধিত

প্রকাশিত: ২৯. ডিসেম্বর. ২০২০ | মঙ্গলবার


Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
সিলেট বারের আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এডভোকেট মো: আব্দুর রহমানের আইন পেশায় ২৫ বছর (রজত জয়ন্তী) পুর্তি উপলক্ষে রহমান এসোসিয়েটসের পক্ষ থেকে সিলেটের সোমবার (২৮ ডিসেম্বর) এক অভিজাত রেস্টুরেন্টে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কানাইঘাট আইনজীবী ফোরামের সভাপতি রহমান এসোসিয়েটসের সদস্য এডভোকেট এখলাছুল রহমানের সভাপতিত্বে ও রহমান এসোসিয়েটসের সদস্য এডভোকেট মো: সালমান উদ্দিন এবং এডভোকেট মো: জামাল উদ্দিনের যৌথ পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, এডভোকেট মোহাম্মদ আলী।

Manual1 Ad Code

প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে আব্দুর রহমান বলেন, তাঁর এসোসিয়েটসের সদস্য জুনয়ির আইনজীবীবৃন্দ কর্তৃক এই বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করায় তিনি অভিভূত। তিনি সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানান।

Manual7 Ad Code

তিনি আরো বলেন, তাঁর এই দীর্ঘ পথ চলায়, তিনি মাত্র দু’টো কাজ শিখেছেন, একটা মামলার সম্পূর্ণ বিষয়বস্তু সম্পর্কে জেনে, পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আদালতে উঠতে হবে এবং আইন সংক্রান্ত বিষয়ে প্রচুর অধ্যয়ন করতে হবে। তিনি তাঁর সতীর্থদের প্রতি এ বিষয়ে গুরুত্ব দেওয়ার আহবান জানান।

Manual1 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, সিলেট বারের আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ টি এম ফয়েজ, সাধারণ সম্পাদক এডভোকেট ফজলুল হক সেলিম, সবেক সাধারণ সম্পাদক এডভোকেট সারওয়ার আহমদ চৌধুরী আবদাল, সাবেক এজিএস, সিলেট এম সি কলেজ ছাত্র সংসদ, পল্লী বিদ্যুত সমিতি-২ এর কর্মকর্তা ও বর্তমান এপিপি সিনিয়র আইনজীবী এডভোকেট আলতাফ হোসেন, সাবেক এপিপি ও বর্তমান কানাইঘাট অইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী এডভোকেট ফখরুল ইসলাম, বর্তমান এপিপি সিনিয়র আইনজীবী এডভোকেট মামুনুর রশীদ, সাবেক যগ্ন সম্পাদক জেলা আইনজীবী সমিতি এডভোকেট শংকর লাল দাশ, বর্তমান এপিপি এডভোকেট আব্দুস ছাত্তার, আতিকুর রহমান সাবু, এডভোকেট আব্দুল হাফিজ, এমদাদুল আলী, আব্দুল মালিক খান মানিক, খসরুর চৌধুরী শওকত, এডভোকেট সাদিকুর রহমান চৌধুরী, এডভোকেট সৈয়দ মুক্তাদির আলী লিমন, এডভোকেট শিব্বির আহমদ বাবলু, এডভোকেট সালেহা রহমান, এডভোকেট মিনারা বেগম, এডভোকেট নিপা, এডভোকেট নুরুল আহমদ, এডভোকেট ফয়জুল হক রানা, আইনজীবী সহকারী ফয়সল আহমদ, মইনুল ইসলাম, শামসুল ইসলাম প্রমুখ।

Manual2 Ad Code

রহমান এসোসিয়েটসের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন, এড. তানভীর তাহা ও এড. সৈয়দ মুক্তাদির আলী লিমন, মান পত্র পাঠ করেন, এড. মো: জামাল উদ্দিন।

সতীর্তদের পক্ষ থেকে আব্দুর রহমানকে মহাগ্রন্থ আল কোরআন, জায়নামাজ, সুটের কাপড়, টাই, ক্যাপলিন সেট, ছবিযুক্ত মগ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬৩ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031