শিরোনামঃ-

» কবরস্থানে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ২২. নভেম্বর. ২০২০ | রবিবার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টারঃ
কবরস্থানের জন্য নির্ধারিত জমিতে ব্যবসা প্রতিষ্ঠান, গৃহাদী নির্মাণ ও বিক্রয় প্রচেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করছে এলাকাবাসী।

Manual6 Ad Code

রবিবার (২২ নভেম্বর) সিলেট নগরীর উত্তর কাজীটুলা উচা সড়ক আল্লাহু চত্বরে কবরস্থানের নির্ধারিত জমির সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

কবরস্থানের জমি রক্ষায় মৌরশি ওয়ারিশবৃন্দের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাদল খাঁন, মোছা. বাবলী বেগম, রেবা বেগম, মিনা, বেগম, মানিক মিয়া, মোঃ মতিন, নুরুল আমিন, লীলা বিবি,দোলারী বেগম, শেফালী, হেনা বেগম, রিনা বেগম, আনোয়ারা বেগম, সাহেদা বেগম, লুৎফা বেগম, আতোয়ার খান সহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, নগরীর উল্টর কাজিটুলাস্থ উচা সড়কের বর্ণিত তপশীলের ৪৫৮/৬৪৯ খতিয়ানের ৯১১৭ নং দাগের ২৩ শতক ভূমি গোরস্থানের জন্য রেজিস্ট্রারী করা। উক্ত ভূমিসহ ৯১১৭ নং দাগ উল্লেখপূর্বক বিগত ২৭/০৯/২০১৬ ইং তারিখে সিলেট জেলা যুগ্ম জজ আদালতে মামলা দায়ের করা হয়েছে। বিচারাধীন মামলা নং ২১৮/২০১৬ইং।

Manual6 Ad Code

এ ব্যাপারে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন সহ বিভাগীয় কমিশনার কার্যালয়, সিলেট জেলা প্রসাসকের কার্যালয় ও কোতোয়ালী মডেল থানা অভিযোগ দেয়া হয়েছে। জাতীয় এবং স্থানীয় বিভিন্ন পত্র-পত্রিকায় নিউজ প্রকাশিত হয়েছে।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৫১ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031