- জলাবদ্ধতা নিরসনে সিলেটের তিন ওয়ার্ডে ৬টি বর্জ্যবাহী ভ্যান বিতরণ
- সিলেটের তরুণ-প্রতিভাবান সাংবাদিক তুহিন না ফেরার দেশে
- শিক্ষা ও শিক্ষার্থীদের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই : মাহমুদুর রহমান দিলাওয়ার
- শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম
- দরগা মাজারের দানকৃত টাকার ভাগ-বাটোয়ারা বন্ধের দাবিতে সিলটি পাঞ্চায়িত-এর মানববন্ধন
- যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের ৩৭ সদস্যের কার্যকরী কমিটি গঠন
- সিলেটে ইসলামী আন্দোলনের প্রতিনিধি সম্মেলন বুধবার
- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বিমানবন্দর থানা কমিটি গঠন
- কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তরের মতবিনিময়
- কাজীদের অবসরের বসয় ৭৫ বছর করতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি
» সুস্থ হলেন সিলেটের ৫ করোনা রোগী, হাসপাতাল থেকে ছাড়া পাবেন আজ
প্রকাশিত: ০৫. মে. ২০২০ | মঙ্গলবার
স্টাফ রিপোর্টারঃ
সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত ৫ রোগী সুস্থ হয়ে ওঠেছেন।
বুধবার (৬ মে) তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
হাসপাতাল সূত্রে জানা যায়, সিলেটে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত স্থান শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে বর্তমানে ৪২ রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে করোনা পজিটিভ রোগী রয়েছেন ১৯ জন এবং বাকী ২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত এমন উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে এখানে চিকিৎসাধীন সকলেই ভালো আছেন।
এদিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার বলেন, ‘একটা ভালো খবর হচ্ছে আজ বুধবার (৬ মে) দুপুরে এ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন এমন ৫ জন রোগীকে ছাড়পত্র দেয়া হবে। তারা সকলেই সুস্থ হয়ে উঠেছেন।’
এ চিকিৎসক আরও বলেন, ‘আমরা যে পাঁচজন রোগীকে ছাড়পত্র দিচ্ছি তাদের সকলেরই রিপোর্ট নেগেটিভ এসেছে এবং তাদের বেশির ভাগই সিলেট জেলার। আপনারা জানেন যে পর পর দুবার নেগেটিভ এলে আমরা তাদের ডিসচার্জ করে দিতে পারি’ বলেও যোগ করেন তিনি।
তিনি বলেন, ‘যাদের ডিসচার্জ করে দেয়া হবে এদের করোনাভাইরাসে আক্রান্তের পর থেকে তাদের কোনো শারীরিক সমস্যা ছিল না। তারা সুস্থই ছিলেন। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সকল প্রটোকল আছে, সে অনুযায়ী আমরা তাদের রিলিজ করে দেব।’
এদিকে সিলেট বিভাগে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২৫৭ জন। যাদের মধ্যে চিকিৎসক, নার্স থেকে শুরু করে প্রশাসনের অনেক কর্মকর্তাও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে হবিগঞ্জের জেলা প্রশাসকও রয়েছেন।
বিভাগের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে হবিগঞ্জ জেলায়। এ জেলায় এখন পর্যন্ত ৮০ জন রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন। এছাড়া বিভাগের অন্য তিন জেলা সিলেট ৩৯ জন, সুনামগঞ্জে ৩৫ জন ও মৌলভীবাজারে ২৮ জন রোগী শনাক্ত হয়েছেন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, করোনাভাইরাসে সিলেট বিভাগে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৪৫ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
যার মধ্যে ১১ জন চিকিৎসক, সেবিকা (নার্স) ১১ জন ও হাসপাতালের স্টাফ রয়েছেন ২২ জন। এখন পর্যন্ত পুরো বিভাগের মধ্যে কেবল সুনামগঞ্জের এক নারী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৬ বার
সর্বশেষ খবর
- জলাবদ্ধতা নিরসনে সিলেটের তিন ওয়ার্ডে ৬টি বর্জ্যবাহী ভ্যান বিতরণ
- সিলেটের তরুণ-প্রতিভাবান সাংবাদিক তুহিন না ফেরার দেশে
- শিক্ষা ও শিক্ষার্থীদের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই : মাহমুদুর রহমান দিলাওয়ার
- শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম
- দরগা মাজারের দানকৃত টাকার ভাগ-বাটোয়ারা বন্ধের দাবিতে সিলটি পাঞ্চায়িত-এর মানববন্ধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর