- জলাবদ্ধতা নিরসনে সিলেটের তিন ওয়ার্ডে ৬টি বর্জ্যবাহী ভ্যান বিতরণ
- সিলেটের তরুণ-প্রতিভাবান সাংবাদিক তুহিন না ফেরার দেশে
- শিক্ষা ও শিক্ষার্থীদের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই : মাহমুদুর রহমান দিলাওয়ার
- শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম
- দরগা মাজারের দানকৃত টাকার ভাগ-বাটোয়ারা বন্ধের দাবিতে সিলটি পাঞ্চায়িত-এর মানববন্ধন
- যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের ৩৭ সদস্যের কার্যকরী কমিটি গঠন
- সিলেটে ইসলামী আন্দোলনের প্রতিনিধি সম্মেলন বুধবার
- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বিমানবন্দর থানা কমিটি গঠন
- কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তরের মতবিনিময়
- কাজীদের অবসরের বসয় ৭৫ বছর করতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি
» সিলেট ওসমানী মেডিকেলের ১৬ চিকিৎসকের করোনা পজিটিভ
প্রকাশিত: ০৪. মে. ২০২০ | সোমবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া সকলেই মেডিকেল কলেজের ১৬তম ব্যাচের শিক্ষানবিস (ইন্টার্ন) চিকিৎসক।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক সূত্রে জানা গেছে, সোমবার (৪ মে) রাতে তাদের শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
এ ব্যাপারে ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ময়নুল হক ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল ধরের সাথে যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি।
হাসপাতালটির একাধিক চিকিৎসক জানিয়েছেন, সোমবার রাতে ১৬ শিক্ষানবিস চিকিৎসক শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকেই চিকিৎসকদের ফেসবুক গ্রুপে এ ব্যাপারে আলোচনা শুরু হয়।
ওই গ্রুপে ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ময়নুল হক লিখেন- ‘৫৩তম ব্যাচ, তোমাদের আবার পরীক্ষা করা হবে। ভয়ের কোন কারণ নাই। ইনশাআল্লাহ নেগেটিভ হবে। আমরা তোমাদের সাথেই আছি- অধ্যক্ষ সিওমেক।’
এই গ্রুপে ওসমানী মেডিকেল কলেজের সাবেক এক শিক্ষার্থী, যিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত রয়েছেন, তিনি সোমবার রাতে লিখেন- ‘সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ৫৩তম ব্যাচের (ইন্টার্ন চিকিৎসক) ১৬ জনের করোনা পজেটিভ আসছে আজকে। আশা করি উর্ধতন কর্তাব্যক্তিরা অতি দ্রুত পদক্ষেপ নেবেন।’
এর আগে গত ২৩ এপ্রিল এই হাসপাতালের এক শিক্ষানবিস চিকিৎসক করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। তিনিও হাসপাতালের ইন্টার্ন হোস্টেলেই রয়েছেন।
ওই চিকিৎসক শনাক্ত হওয়ার পর ওসমানীর ৭৮ জন শিক্ষানবিস চিকিৎসককে কোয়ারেন্টিনে রাখা হয়। এই কোয়ারেন্টিনে থাকা ৭৮ জনের মধ্য থেকেই সোমবার ১৬ জনের করোনা শনাক্ত হয়।
আর গত ৫ এপ্রিল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈনউদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনিই করোনা শনাক্ত হওয়া সিলেটের প্রথম রোগী।
গত ১৫ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৯ বার
সর্বশেষ খবর
- জলাবদ্ধতা নিরসনে সিলেটের তিন ওয়ার্ডে ৬টি বর্জ্যবাহী ভ্যান বিতরণ
- সিলেটের তরুণ-প্রতিভাবান সাংবাদিক তুহিন না ফেরার দেশে
- শিক্ষা ও শিক্ষার্থীদের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই : মাহমুদুর রহমান দিলাওয়ার
- শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম
- দরগা মাজারের দানকৃত টাকার ভাগ-বাটোয়ারা বন্ধের দাবিতে সিলটি পাঞ্চায়িত-এর মানববন্ধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর