- স্বাস্থ্য শাখার কর্মীদের সঙ্গে মতবিনিময়
- সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ
- শুকরিয়া মার্কেট পরিদর্শনে সিসিক প্রশাসক
- তরুণ প্রজন্মকে মেধাবী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে : মাওলানা হাবিবুর রহমান
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘৩৬ জুলাই’ শীর্ষক আলোচনা
- সিলেট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের লিফলেট বিতরণ
- শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ
- জুলাই অভ্যুত্থান বর্ষপুর্তিতে সিলেটে খেলাফত মজলিসের সমাবেশ
- শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি
- বিয়ানীবাজারের প্রাইমারি দেশসেরা, দুই উপজেলায় শিক্ষার হারানো গৌরব ফেরাতে মরিয়া এমপি এমরান
» শায়েস্থাগঞ্জে বিএইচডিআই’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত
প্রকাশিত: ৩০. জানুয়ারি. ২০২০ | বৃহস্পতিবার
শায়েস্থাগঞ্জ প্রতিনিধিঃ
শায়েস্থাগঞ্জের জহুরচান মহিলা কলেজে বাংলাদেশ হেলথ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (বিএইচডিআই)এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) দিনভর অনুষ্ঠিত এ ক্যাম্পে চার শতাধিক গরিব ও দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসেবা, চশমা ও ঔষধ প্রদান করা হয়। চিকিৎসাসেবা কার্যক্রমে অংশ নেন যুক্তরাজ্যের পেশাদার কয়েকজন চিকিৎসক।
ফ্রি মেডিকেল ক্যাম্প’র আলোচনা সভায় ক্যাম্প’র পরিচালনা কমিটির সদস্য সচিব কামরুজ্জামান আল রিয়াদ এর পরিচালনায় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরানের সভাপতিত্বে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন- শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার, হবিগঞ্জ এর ডেপুটি সিভিল সার্জন ড. মুখলিছুর রহমান উজ্জল, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার।
চিকিৎসা প্রদান করেন- বিএইচডিআই’র সভাপতি ডা. কাউসার হক (কার্ডিওলজিস্ট, ইউকে), ডা. আলীম উদ্দিন (জেনারেল ফিজিসিয়ান ইউকে), ডা. আব্দুল হালিম (জেনারেল ফিজিসিয়ান ইউকে), ডা. রোহিত আহমদ (চক্ষু বিশেষজ্ঞ), ডা. আলী আহমদ সুয়াইব (ইএনটি নাক, কান, গলা বিশেষজ্ঞ ইউকে), ডা. ওসমান গনি (মেডিসিন বিশেষজ্ঞ), ডা. এম মিজানুর রহমান (মেডিসিন বিশেষজ্ঞ), ড. মারুফুর রহমান তালহা (মেডিসিন বিশেষজ্ঞ), ডা. নিসাত রহমান (গাইনি বিশেষজ্ঞ), ডা. ফারহানা (গাইনি বিশেষজ্ঞ), ডা. সাবরিনা রহমান (গাইনি বিশেষজ্ঞ), ডা. দিপংকর কুমার দেব (ডেন্টিস), ডা. আদনান আহমদ (ডেন্টিস।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের অপারেশনাল প্রধান কামাল আহমদ মাছুম, সংগঠনের একাউন্টেট আক্তারুজ্জামান, প্রবাসী আইনজীবী রাহেনা আদেলিয়া, ফারমাসিস্ট সায়মা চৌধুরী, আব্দুল রকিব রাহেল, সাইম, আফজল সহ জকিগঞ্জ এলাকার বিশিষ্ট ব্যাক্তি বর্গ প্রমুখ।
বাংলাদেশ হেলথ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ যুক্তরাজ্যের নিবন্ধিত একটি দাতব্য সংস্থা। যুক্তরাজ্য বসবাসকারী পেশাদার স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী আর চিকিৎসকদের সমন্বয়ে এ সংস্থাটি গঠিত।আগামী ৩০ জানুয়ারি বিশ্বনাথ উপজেলায় বিনামূল্যে চিকিৎসেবা প্রদান করা হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৬০৯ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


