- রক্তদাতা মানবতার শ্রেষ্ঠ সৈনিক
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে মন্ত্রী খন্দকার মুক্তাদিরের শোক
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক প্রকাশ
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের শোক
- মউশিক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিনহাজ উদ্দিনকে সুয়েবুননেছা আইডিয়াল একাডেমির সংবর্ধনা
- পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে : আবুল কাহের চৌধুরী শামীম
- সিলেটে সবুজ সাথী সম্মাননা পেলো সিসিকের ‘বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ’
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে ‘দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম’-এর শোক
- গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত
» ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে
প্রকাশিত: ৩১. মার্চ. ২০১৮ | শনিবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (৩১ মার্চ) নির্বাচন কমিশন সভা শেষে প্রধান নির্বাচন কমিশনারকে এম নূরুল হুদা এ দু’টি সিটি করপোরেশনের ভোটের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী আগামী ১৫ মে ভোটগ্রহণ করা হবে। মনোনয়ন দাখিলের শেষ দিন ১২ এপ্রিল। যাচাই-বাছাই ১৫ ও ১৬ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ এপ্রিল। ২৪ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
সিইসি জানান, গত ৮ মার্চ গাজীপুর এবং ৩০ মার্চ খুলনা সিটি করপোরেশন নির্বাচনযোগ্য হয়েছে। তবে এইচএসসি পরীক্ষা ও রমজানের বিষয়টি বিবেচনা করে আমরা ভোটগ্রহণের এ তারিখ নির্ধারণ করেছি।
তিনি আরও বলেন, গাজীপুর সিটি করপোরেশনে সাধারণ ওয়ার্ড ৫৭ এবং সংরক্ষিত ওয়ার্ড ১৯টি। মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন। খুলনায় সাধারণ ওয়ার্ড ৩১টি এবং সংরক্ষিত ওয়ার্ড ১০টি। মোট ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৪৫৩ জন।
গাজীপুর সিটি করপোরেশনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিবউদ্দিন মণ্ডলকে এবং খুলনা সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলীকে নিয়োগ দেওয়া হয়েছে।
জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ বছর মেয়াদ পূর্ণ হবে আগামী ৪ সেপ্টেম্বর। খুলনা সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হবে ২৫ সেপ্টেম্বর।
স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন অনুযায়ী কর্পোরেশনের প্রথম বৈঠক থেকে ৫ বছর মেয়াদ পূর্ণ হওয়ার ১৮০ দিন আগে যে কোনো সময় ভোট করতে হবে।
আইন অনুযায়ী গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের দিন গণনা ৮ মার্চ ও খুলনা সিটি কর্পোরেশনের দিন গণনা ৩০ মার্চ থেকে শুরু হয়েছে। এ কারণে কমিশন এ দু’টি সিটি কর্পোরেশনের তফসিল ঘোষণা করেছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৭৫৮ বার
সর্বশেষ খবর
- রক্তদাতা মানবতার শ্রেষ্ঠ সৈনিক
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে মন্ত্রী খন্দকার মুক্তাদিরের শোক
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক প্রকাশ
- সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিনের মৃত্যুতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের শোক
- মউশিক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিনহাজ উদ্দিনকে সুয়েবুননেছা আইডিয়াল একাডেমির সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর