- সাম্রাজ্যবাদ বিরোধী নেতা মনির উদ্দিন আহমদ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
- ৫ মে মঙ্গলবার সিলেট কল্যাণ সংস্থার ২৮তম ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৩ দিনব্যাপী কর্মসূচী গ্রহণ
- সাংবাদিক কবীর সোহেলের মাতৃবিয়োগে সিলেট জামায়াতের শোক
- দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন; সভাপতি ইমরান, সম্পাদক নুরুল
- আব্দুল আজিজকে আহবায়ক করে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের কমিটি গঠন
- বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সম্প্রীতি র্যালী এবং মাতৃ সম্মাননা অনুষ্ঠান
- শ্রমিকদের অধিকার নিশ্চিতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই : আলহাজ্ব মাওলানা এমরান আলম
- প্রধানমন্ত্রীর সিলেট আগমনে মহানগর বিএনপির প্রচার মিছিল
- মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ
- মে দিবসের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে গেজেট বাস্তবায়নের সংগ্রামকে অগ্রসর করুন
» জিন্দাবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত রাস্তাকে মডেল রোড করার লক্ষ্যে ব্যবসায়ীদের প্রস্তুতিমূলক সভা
প্রকাশিত: ১১. ফেব্রুয়ারি. ২০১৮ | রবিবার
স্টাফ রিপোর্টারঃ সিলেট শহরকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় চেম্বার কনফারেন্স হলে জিন্দাবাজার পয়েন্ট থেকে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত রাস্তাকে পরিচ্ছন্ন করার লক্ষ্যে সিলেটের বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন- বাংলাদেশের আধ্যত্মিক রাজধানী সিলেটের পবিত্রতা রক্ষায় এবং সিলেটকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে এ শহরকে পরিচ্ছন্ন রাখা একান্ত জরুরী।
তিনি জানান আগামী সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন করা হবে এবং এর পূর্বে শহরের জিন্দাবাজার পয়েন্ট থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহীদ মিনার পর্যন্ত যাবে।
তিনি এতে উপস্থিত থাকার জন্য সর্বস্তরের ব্যবসায়ী, সাংবাদিক, জনসাধারণ ও শুভানুধ্যায়ীদের আহবান জানান। সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, এ কর্মসূচী সিলেটের ব্যবসায়ী ও আপামর জনসাধারণের জন্য সুফল বয়ে আনবে। তারা স্ব-স্ব মার্কেট ও সংগঠনের পক্ষ থেকে স্বতঃস্ফূর্তভাবে শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন বলে জানান। সভায় সিলেটের পরিচ্ছন্নতা বজায় রাখার লক্ষ্যে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট চেম্বারের সহ-সভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক ও অভ্যন্তরীণ বাজার সাব কমিটির আহবায়ক নুরুল ইসলাম, পরিচালক পিন্টু চক্রবর্তী, আমিরুজ্জামান চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, আব্দুর রহমান, চন্দন সাহা, ফালাহ উদ্দিন আলী আহমদ, সাবেক পরিচালক মো. আব্দুল ওয়াদুদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. আরিফ মিয়া, আব্দুর রহমান রিপন, মো. নাজমুল হক, হোসেইন আহমদ, আলা মিয়া, হাজী মো. খালিকুল ইসলাম, মোহাম্মদ এহছানুল হক তাহের, নিয়াজ মো. আজিজুল করিম, এইচ. এ. তফাদার রুহেল, মো. আলেক মিয়া, মো. কয়ছর আলী, মো. তানভির হোসেন, মাসুদ হোসেন খান, এখলাছুর রহমান চৌধুরী (মুবিন), কামরুল ইসলাম, মো. আব্দুল আউয়াল কামাল, মো. আতিকুর রহমান, রাহেল আহমদ চৌধুরী, শামীম খান, ওয়াসি উদ্দিন, আনোয়ার হোসেন সেলিম, মোঃ জাহাঙ্গীর আলম, মো. দুলাল, শিপন খান, মাওলানা ফিরোজ উদ্দিন, লায়েক মিয়া, মো. ফয়জুল হাসান, সৈয়দ আওছাফ হোসেন টিপু, মনোয়ার হোসেন (মুন্না), জাকারিয়া ইমরুল প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৭২ বার
সর্বশেষ খবর
- সাম্রাজ্যবাদ বিরোধী নেতা মনির উদ্দিন আহমদ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
- ৫ মে মঙ্গলবার সিলেট কল্যাণ সংস্থার ২৮তম ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৩ দিনব্যাপী কর্মসূচী গ্রহণ
- সাংবাদিক কবীর সোহেলের মাতৃবিয়োগে সিলেট জামায়াতের শোক
- দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন; সভাপতি ইমরান, সম্পাদক নুরুল
- আব্দুল আজিজকে আহবায়ক করে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের কমিটি গঠন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


