শিরোনামঃ-

» এড. জামানের বাসায় পুলিশী তল্লাশী : সিলেট জাসাসের নিন্দা

প্রকাশিত: ০৭. ফেব্রুয়ারি. ২০১৮ | বুধবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, স্বেচ্ছাসেবক দল সিলেট জেলার আহবায়ক এড. সামসুজ্জামান জামানের বাসায় পুলিশ তল্লাশী চালায়।

Manual4 Ad Code

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটায় নগরীর বুরহানবাগ বাসায় পুলিশ অভিযান চালায়। এসময় সামসুজ্জামান জামানকে না পেয়ে বাসার ভাড়াটে লোকদের সাথে তাঁর সম্পর্কে জানার চেষ্টা করে। তাঁকে না পেয়ে পুলিশ চলে আসে। এ বিষয়টি নিশ্চিত করেছেন এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক বদরুল আজাদ রানা।

Manual7 Ad Code

এ ব্যাপারে শাহপরান থানার ওসি আখতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এডভোকেট সামসুজ্জামান জামানের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। তাঁকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে পুলিশী তল্লাশীর নামে হয়রাণীর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর জাসাস নেতৃবৃন্দ।

Manual5 Ad Code

বুধবার (৭ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা জাসাসের নেতৃবৃন্দ বলেন, ‘‘আওয়ামী সরকার আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে শহিদ জিয়ার সৈনিকদের উপর জুলুম নির্যাতন চালাচ্ছে। এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য আইনশৃংখলা বাহিনীর প্রতি আহবান জানাচ্ছি”।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯৯ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930