শিরোনামঃ-

» ফেনীর কৃতি সন্তান রোটারিয়ান ড. বেলাল উদ্দিন আহমদ রোটারি ইন্টারন্যাশনাল আর.আই.ডি-৩২৮২ বাংলাদেশ এর ২০২০-২১ সালের জন্য গভর্নর নির্বাচিত

প্রকাশিত: ০৬. ফেব্রুয়ারি. ২০১৮ | মঙ্গলবার

Manual1 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ রোটারী ডিষ্ট্রিক্ট ৩২৮২ এর সম্মেলনে রোটারি বৎসর ২০২০-২১ এর ডিষ্ট্রিক্ট গভর্ণর নির্বাচন শনিবার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

Manual1 Ad Code

উক্ত নির্বাচনে উপস্থিত ছিলেন- আর আই পি আর জন ড্যানিয়েল এবং মীরা জন। দুই দিনব্যাপী অনুষ্ঠিত রোটারি ডিষ্ট্রিক্ট কনফারেন্সে গভর্ণর নির্বাচনে রোটারিয়ান ড. বেলাল উদ্দিন আহমদ বিপুল ভোটে জয় লাভ করেন।

উল্লেখ্য, বর্তমানে তিনি জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকান্ডের সহিত জড়িত আছেন। ড. বেলাল উদ্দিন আহমদ ১৯৮৮ সালে রোটারী ক্লাব অব সিলেট সাউথ এ যোগদান করেন, ১৯৯৩-৯৪ইং রোটা বর্ষে তিনি সিলেট সাউথ রোটারী ক্লাবের সফল প্রেসিডেন্ট হিসেবে রোটারি ইন্টারন্যাশনাল থেকে সনদপ্রাপ্ত হন। ২০০২ সালে ড. বেলাল রোটারি ক্লাব অব ফেনী সেন্ট্রাল এ সদস্যপদ স্থানান্তর করেন।

২০১০-২০১১ইং রোটা বর্ষে রোটারি ক্লাব অব ফেনী সেন্ট্রাল এর প্রেসিডেন্ট নির্বাচিত হন। অত্যন্ত সফলতার সাথে সকলের মন জয় করে আস্থাভাজন হয়ে উঠেন।

Manual7 Ad Code

ইতোপূর্বে এ্যাসিস্ট্যান্ট গভর্নর, ডেপুটি গভর্নর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সুন্দরভাবে দায়িত্ব পালন করেন। এই সফল রোটারিয়ান ড. বেলাল উদ্দিন আহমদ, রোটারিয়ান ফিরোজা আহমদকে নিয়ে সুখী দম্পতি। বড় ছেলে ফিরোজ উদ্দিন আহম্মেদ বি.ফার্ম, এম.ফার্ম, ছোট ছেলে ফরিদ উদ্দিন আহম্মেদ বি.বি.এ, এম.বি.এ শেষ করে বাবার ব্যবসার সাথে জড়িত রয়েছে। দুই ছেলেও রোটারিয়ান।

Manual8 Ad Code

একমাত্র মেয়ে ডা. ফারজানা আহমদ এম.বি.বি.এস শেষ করে যুক্তরাষ্টে মেডিকেল সাইন্স এ উচ্চ শিক্ষা গ্রহন করছেন। ড. বেলাল উদ্দিন আহমদ, পিতা আলী আহম্মদ ভূঁইয়া ও মাতা সৈয়দ জীবুর নাহার বেগম এর ৩য় সন্তান, ফেনী সদর উপজেলার ফাজিলপুর গ্রামের পশ্চিম ওয়ালী ভূঁইয়া বাড়ীতে তার জন্ম।

Manual5 Ad Code

সদ্য নির্বাচিত রোটারি গভর্নর ড. বেলাল উদ্দিন আহমদকে ২০২০-২১ সালের জন্য ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচিত হওয়ায় ডিস্ট্রিক্ট ৩২৮২ এর সকল রোটারিয়ানদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪৪০ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031