শিরোনামঃ-

» সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশিত: ২৭. জানুয়ারি. ২০১৮ | শনিবার


Manual5 Ad Code

স্টাফ রিপোর্টারঃ সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শনিবার (২৭ জানুয়ারি) বিকাল ৩ টায় সম্পন্ন হয়েছে।

Manual4 Ad Code

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন পরিষদের সভাপতি ও সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার।

Manual7 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য আজ একটি বিশেষ দিন। আর এই দিনটি সকলেই সফল ভাবে পালন করতে পেরেছে। লেখাপড়া মানুষকে সকল দিকে এগিয়ে নিয়ে যায় এবং খেলাধুলা মনকে প্রফুল্ল রেখে সকল কাজে সহযোগিতা করে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা এবছর শিক্ষা ও খেলাধুলায় জয়ী হয়েছে তাদের আরো এগিয়ে যেতে হবে এবং যারা অংশগ্রহন করে পুরস্কার নিতে পারেনি তাদের আগামীতে আরো ভাল করে চেষ্টা করতে হবে।

Manual4 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ-পরিচালক জাহাঙ্গীর কবীর আহাম্মদ, জেলা প্রশাসকের সহধর্মিনী কাজী পারভীন আক্তার সাঈদ, সিলেট জেলা শিক্ষা অফিসার গোলজার আহমদ খান, সহকারি প্রধান শিক্ষক কবির খান।

শনিবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ক্রীড়া উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু শাফায়েত মো. শাহেদুল ইসলাম।

Manual8 Ad Code

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্যাপন পরিষদের সম্পাদক ও সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ মাসুক মিয়া এবং ফৌজিয়া আক্তারের যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক ছাদিকুল হাসান চৌধুরী,  হরিধন সূত্রধর, সুচরিতা দাস, তানজিমা জামান, জয়নাল আবেদীন খান, শওকত হোসেন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬২২ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031