শিরোনামঃ-

» মা মনি কিন্ডারগার্টেনে নবীনবরণ অনুষ্ঠান

প্রকাশিত: ১১. জানুয়ারি. ২০১৮ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

স্টাফ রিপোর্টারঃ মা মনি কিন্ডারগার্টের এন্ড প্রি ক্যাডেট একাডেমির নবীন শিক্ষার্থীদের রজনী গন্ধা দিয়ে বরণ করা হয়েছে। সংবর্ধনা দেয়া হয়েছে ২০১৭ সালের কৃতি শিক্ষার্থীদের।

Manual4 Ad Code

বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় সিলেট শহরতলির শাহপরান এলাকাস্থ প্রতিষ্ঠানের গাছ পালা ঘেরা ক্যাম্পাসে খোলা আকাশের নিচে মা মনি কিন্ডারগার্টেন ও প্রি ক্যাডেট একাডেমিতে আয়োজন করা হয় ওই অনুষ্ঠানমালার।

Manual1 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মা মনি কিন্ডারগার্টেন এন্ড প্রি ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার সম্পাদক মো. মুজিবুর রহমান ডালিম।

Manual3 Ad Code

প্রধান অতিথি ছিলেন জহিরিয়া এম.ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমীন।

স্কুলের শিক্ষক মো. শওকতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বাধীন বাংলা ডটকম এর সম্পাদক খয়রুল ইসলাম চৌধুরী, সাবেক ছাত্র নেতা ও চারিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যন আইয়ুব আলী, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, সিনিয়র সাংবাদিক এম এ রহিম, কাতার বাংলাদেশ চেম্বারের পরিচালক লোকমান আহমদ, সাংবাদিক সাজলু, মা-মনির প্রাক্তন শিক্ষক ফয়সল আহমদ, রিপা রানী নাথ, সুলতানা বেগম, রুমেনা বেগম, সালেহ আহমদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অভিভাবকদের উদ্দেশ্যে মো. রুহুল আমীন বলেন, সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলার মূল দায়িত্ব অভিভাবকদের। পরিবারেই সন্তানকে নীতি-নৈতিকতা, মানবিক মূল্যবোধ, ধর্মীয় অনুশাসনের শিক্ষা দিতে হয়। আর শিক্ষা প্রতিষ্ঠান এ গুণাবলী সম্পন্ন শিক্ষার্থীকে সামাজিক হিসেবে গড়ে তোলে।

Manual4 Ad Code

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী করতে, কথা শোনাতে ব্যতিক্রম ধর্মী কৌশল অবলম্বন করতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীরা যদি ইত্যাদির হানিফ সংকেতের কথা মনোযোগ দিয়ে শোনে শিক্ষকের কথাও শুনবে। প্রয়োজন শুধু একঘেয়ে পদ্ধতির পরিবর্তন করে ব্যতিক্রমী বিভিন্ন কৌশল অবলম্বন করা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মা-মনি স্কুলের শিক্ষক মোস্তফা শাকিল, মো. মামুনুর রশীদ, আব্দুল আলী, গুলজার হোসেন, এম. খোকন, নাইম উদ্দিন, সেলিনা পারভিন, রোকশানা পারভিন, জোলেখা বেগম, নাহিদা আক্তার রুমি, সুমাইয়া সিদ্দিকা, এমরানা বেগম, রশিদা বেগম, সামিয়া বেগম, রিপি আক্তার মিতু।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৩৫ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31