শিরোনামঃ-

» লাউয়াছড়ায় চলন্ত সিএনজির উপর গাছ পড়ে নিহত ২

প্রকাশিত: ২৬. এপ্রিল. ২০১৭ | বুধবার

Manual3 Ad Code
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাউয়াছড়া বনের ভিতর দিয়ে প্রবেশ করা শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে চলন্ত সিএনজি অটোরিক্সার উপর একটি গাছ পড়ে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন মহিলা রয়েছেন। তবে তাৎক্ষনিক তাদের নাম পরিচয় জানা যায়নি।
এসময় গুরুতর আহত অবস্থায় আরো ৩ জনকে জনকে উদ্ধার করে শ্রীমঙ্গল সদর হাসপাতালে নিয়ে যায়। লাউয়াছড়ার সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান- মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে লাউয়াছড়া বনের ভিতরে জানকি ছড়া এলাকায় পাহাড়ের মাটি ধসে একটি মালাকানা গাছ কমলগঞ্জ থেকে ছেড়ে আসা শ্রীমঙ্গলগামী একটি চলন্ত সিএনজির উপর পড়ে যায়। এসময় সিএনজিটি গাছের চাপা খেয়ে পার্শবর্তী রাস্তার পাশে নিচু অংশে উল্টে পরে। সিএনজির ভিতরে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার স্টেশন কর্মিরা গুরুতর আহত অবস্থায় ৩ জনকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পথে একজন মারা যায়। ঘটনার পর প্রায় আধাঘন্টা এউ সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে বনকর্মীরা গাছ সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৩৪ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930