শিরোনামঃ-

» বিচারকদের শৃঙ্খলাবিধি সংক্রান্ত সরকারকে আরও ১ মাস সময়

প্রকাশিত: ০৪. এপ্রিল. ২০১৭ | মঙ্গলবার

Manual4 Ad Code

ডেস্ক সংবাদঃ অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা সংক্রান্ত বিধি চূড়ান্ত করে তা গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে ফের এক মাসের সময় দিয়েছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (৪ এপ্রিল) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই সময় মঞ্জুর করেন। এ বিষয়ে পরবর্তী শুনানীর জন্য আগামী ৮ মে দিন ধার্য করেছেন আদালত।

Manual3 Ad Code

গত বছর সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ১১ বারের মতো সময় নিলেও বিচারকদের জন্য শৃঙ্খলাবিধির গেজেট জারি করেনি সরকার। গত ১৪ মার্চ এ বিষয়ে সবশেষ শুনানি অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

সেদিন আদালত ২ সপ্তাহ সময় মঞ্জুর করে ছিলেন। সে অনুযায়ী মঙ্গলবার মামলাটি কার্যতালিকায় আসলে আদালত নতুন করে এই সময় দেন আপিল বিভাগ।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭১ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031