শিরোনামঃ-

» আদেশ পৌঁছামাত্র ফাঁসি কার্যকর : আইজি প্রিজন

প্রকাশিত: ২২. মার্চ. ২০১৭ | বুধবার


Manual5 Ad Code

ডেস্ক সংবাদঃ হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নানসহ তিনজনের ফাঁসি কার্যকরে কারা কর্তৃপক্ষ সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

Manual4 Ad Code

তিনি বলেন, ‘ফাঁসির আদেশ হাতে পৌঁছামাত্র আমরা তা কার্যকরের ব্যবস্থা করবো।’ বুধবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইজি প্রিজন।

তিনি আরও বলেন, ‘তবে নিরাপত্তার স্বার্থে তিনজনের কাকে, কোন কারাগারে ফাঁসি কার্যকর করা হবে তা এখন বলা যাচ্ছে না।’

এর আগে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলায় মুফতি হান্নানসহ তিনজনের মৃত্যুদণ্ডের রিভিউ আবেদন খারিজের রায় মঙ্গলবার প্রকাশ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

Manual1 Ad Code

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য দু’জন হলেন- শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার ওরফে রিপন।

Manual8 Ad Code

রায় প্রকাশের পর রায়ের অনুলিপি কঠোর নিরাপত্তার মধ্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কারা কর্তৃপক্ষ (আইজিপি), জেলা প্রশাসকের কার্যালয় (জেলা ম্যাজিস্ট্রেট), বিচারিক আদালত সিলেট, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অ্যাটর্নি জেনারেল কার্যালয় সহ সাত স্থানে পাঠানো হয়।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৯৮ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031