- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র্যালী ও সমাবেশ
- জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলার র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
- মানবতার সেবায় হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠার ঘোষণা
- সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা
- সিলেটে সাউথ এশিয়া রেডিও ক্লাবের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দুই দিনব্যাপী ‘শ্রোতা উৎসব ২০২৬’ ২৩ অক্টোবর শুরু
- পাল্টা সংবাদ সম্মেলন; ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন : আতাউর রহমান পীর
» জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার নেতৃবৃন্দের সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়
প্রকাশিত: ১২. ফেব্রুয়ারি. ২০১৭ | রবিবার
ষ্টাফ রিপোর্টারঃ দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার নেতৃবৃন্দের সাথে চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১১ ফেব্রুয়ারি) চেম্বার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিলেট চেম্বারের সভাপতি সালাহ্ উদ্দিন আলী আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জালালাবাদ এসোসিয়েশনের প্রেসিডেন্ট সি এম তোফায়েল সামি বলেন, আমরা সিলেটের সন্তান। তাই সিলেটের প্রতি আমাদের অন্তরের টান রয়েছে। এ টান থেকেই আমরা এ অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করে থাকি।
জালালাবাদ এসোসিয়েশনের সেক্রেটারী জেনারেল সৈয়দ জগলুল পাশা তার বক্তব্যে বলেন, আমরা আগামী ৬-৭ মার্চ সিলেটে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি। এজন্য সিলেট চেম্বারের সহযোগিতা একান্ত প্রয়োজন। তিনি বলেন “শান্তি ও সমৃদ্ধির জন্য সমৃদ্ধির অগ্রযাত্রা” স্লোগানে আমরা সিলেটকে অনেক এগিয়ে নিয়ে যেতে চাই।
সভাপতির বক্তব্যে, সালাহ্ উদ্দিন আলী আহমদ বলেন, জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ সারা বিশ্বে সিলেটের প্রতিনিধিত্ব করছেন। এজন্য তিনি তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, সিলেটের শিক্ষা, শিল্প, পর্যটন ও অবকাঠামোগত উন্নয়নে জালালাবাদ এসোসিয়েশন দেশে-বিদেশে অতন্দ্র প্রহরীর মত কাজ করে যাচ্ছে।
সংগঠনটি আগামীতে সিলেটের উন্নয়নে আরো সুদুরপ্রসারী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সহ-সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক জিয়াউল হক, মো. লায়েছ উদ্দিন, মো. এমদাদ হোসেন, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এনাম আলী এমবিই, এফআইএইচ, জালালাবাদ এসোসিয়েশনের যুগ্ম-সচিব ফাহিমা খানম চৌধুরী, সদস্য সিএম কয়েছ সামি, এক্সিকিউটিভ সদস্য ইমাম মেহেদী চৌধুরী, সদস্য কবির আহমদ, জালালাবাদ এসোসিয়েশন, চট্টগ্রামের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট এম এ হান্নান ও সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের প্রাক্তন সভাপতি ফালাহ্ উদ্দিন আলী আহমদ।
এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক মোঃ সাহিদুর রহমান, মোঃ ওয়াহিদুজ্জামান (ভূট্টো), আব্দুর রহমান, মো. বশিরুল হক প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৭ বার
সর্বশেষ খবর
- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র্যালী ও সমাবেশ
- জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলার র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
- মানবতার সেবায় হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠার ঘোষণা
- সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর