শিরোনামঃ-

» রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে সিলেট জেলা গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ০৫. ডিসেম্বর. ২০১৬ | সোমবার


Manual8 Ad Code

ষ্টাফ রিপোর্টার:: মিয়ানমারে নির্বিচারে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যেগে সোমবার বিকাল ৪টায় সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

নগরীর বন্দর বাজার থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।

Manual8 Ad Code

সমাবেশে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সহ-সভাপতি নুরুল হুদা সালেহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়দ্বীপ দাশ চম্পুর পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সাধারন সম্পাদক মো. সাদেক মিয়া, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সহ-সভাপতি প্রভাষক আবুল ফজল, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ।

Manual5 Ad Code

সমাবেশে চলাকালে বক্তারা রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা বন্ধ করতে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য বিশ্বের প্রভাবশালী দেশ ও সংস্থাগুলোর নিকট দাবি জানান এবং নির্যাতিত রোহিঙ্গাদের বাংলাদেশে নিরাপদে আশ্রয় দেয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

এছাড়া সমাবেশে আরো উপস্থিত ছিলেন, উজ্জল মিয়া, আমিন তালুকদার, লাল মিয়া, হেলু মিয়া, ইউসূফ জামিল, ময়না মিয়া, জমির আলী, কৃষক নেতা আব্দুল খালিক, আব্দুর রহমান, আহমদ আলী, আব্দুর রহিম প্রমুখ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৯০ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031