শিরোনামঃ-

» বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা প্রথমবারের মতো তাদের ভোট প্রদান করছেন

প্রকাশিত: ০১. নভেম্বর. ২০১৬ | মঙ্গলবার

Manual1 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ পঞ্চগড়ের ৩টি উপজেলার বিলুপ্ত ছিটমহলযুক্ত আটটি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ শুরু হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল থেকে ভোট গ্রহণ চলছে। সদ্য বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া লোকজন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করছেন।

সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করার লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স নজরদারি করছেন।

Manual2 Ad Code

৩ উপজেলার বিলুপ্ত ছিটমহল সংযুক্ত আটটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৩৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৮ জন এবং সদস্য পদে ৩২৬ জন প্রার্থী প্রতিন্দন্দ্বিতা করছেন।

প্রথমবারের মত ভোট দিতে এসে বিলুপ্ত বিভিন্ন ছিটমহলের বাসিন্দাদের চোখেমুখে পরিতৃপ্তির ছাপ লক্ষ্য করা গেছে।

Manual4 Ad Code

জেলার ৩টি উপজেলার বিলুপ্ত ছিটমহলযুক্ত ৮টি ইউনিয়নে বিলুপ্ত মোট ভোটার সংখ্যা প্রায় দেড় লাখ। ৮টি ইউনিয়নে মোট ৭২টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৬৬ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031