শিরোনামঃ-

» সাংস্কৃতিক জোটের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা

প্রকাশিত: ২১. আগস্ট. ২০১৬ | রবিবার

Manual2 Ad Code

সিলেট বাংলা নিউজঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১  তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখা কর্তৃক এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

Manual4 Ad Code

এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শিশু কিশোররা ৩টি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহন করে।

Manual6 Ad Code

সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি গৌতম চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

Manual6 Ad Code

সভা শেষে নন্দিতা দত্তের সঞ্চালনায় কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন মোকাদ্দেস বাবুল, ধ্রুব গৌতম, গুলজার আহমদ প্রমূখ।

নৃত্য পরিবেশন করে ছন্দ নৃত্যালয় ও শিল্পাঙ্গন সিলেট এর নৃত্যশিল্পীরা। সংগীত পরিবেশন করেন জামাল উদ্দিন হাসান বান্না, নিলেন্দু ভট্টাচার্য, কাকলী দত্ত মুন্নি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম, নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি গৌতম চক্রবর্তী, সাধারণ সম্পাদক আবু তাহের।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন সম্মিলিত নাট্য পরিষদ সভাপতি মিশফাক আহমদ মিশু।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930