শিরোনামঃ-

» ভুল সংশোধন করে সেন্সর বোর্ডে ‘লিডার’

প্রকাশিত: ২০. আগস্ট. ২০১৬ | শনিবার

Manual2 Ad Code

সিলেট বাংলা নিউজ বিনোদন ডেস্কঃ ভুল শুধরে আবারও সেন্সর বোর্ডে হাজির হয়েছে ‘লিডার’। তবে বাস্তব জীবনের কোন লিডার নয়, ‘লিডার’ শিরোনামের সিনেমায়।

মৌসুমী-ওমর সানি অভিনীত এ সিনেমার শুটিং শেষ করে অনেক আগে সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছিল কিন্তু বিভিন্ন ভুলের কারণে সেন্সর বোর্ড সিনেমাটি সংশোধন করে পুনরায় সেন্সরে প্রদর্শনের জন্য আদেশ দেন।

তারই ধারাবাহিকতায় ভুল সংশোধন করে সম্প্রতি আবারও সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে বলে সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে।

Manual7 Ad Code

দিলশাদুল হক শিমুল পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন, শহিদুল আলম সাচ্চু, সোহেল খান ও আহমেদ শরীফ, নিঝুম রুবিনা, মতিন রহমানসহ অনেকে।

প্রযোজনা প্রতিষ্ঠান সিক্সথ সেন্সের ব্যানারে নির্মিত এ সিনেমাটি রাজনৈতিক পটভূমি ও দেশ প্রেমের কাহিনি নিয়ে গড়ে উঠেছে। এতে মৌসুমীকে একজন নেত্রীর ভুমিকায় দেখা যাবে।

Manual5 Ad Code

গত বছর বিজয় দিবসে ‘বঙ্গবন্ধু হও আবার’ শিরোনামের একটি গান প্রকাশ করা হয়। ৩ মিনিট ২০ সেকেন্ড দৈর্ঘের এ গানটির রচয়িতা ও কণ্ঠশিল্পী শিমুল।

Manual5 Ad Code

২০১৩ সালের শুরুর দিকে ‘লিডার’ সিনেমার শুটিং শুরু হয়। চলতি বছর সিনেমাটি সারাদেশে মুক্তি দেয়া হবে বলেও জানা গেছে।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৮৫৯ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930