শিরোনামঃ-

» ফেসবুকে মেয়েকে শিক্ষা দিলেন মা!

প্রকাশিত: ০৩. আগস্ট. ২০১৬ | বুধবার

Manual2 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ফেসবুক লাইভ এখন বেশ জনপ্রিয়। এই লাইভ ব্যবহার করে ১৬ বছর বয়সী মেয়েকে পেটানোর ভিডিও সম্প্রচার করেছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার এক মা। প্রযুক্তির অপব্যবহার করায় তিনি মেয়েকে শিক্ষা দিতে এই ভিডিও সম্প্রচার করেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

৫ মিনিটের ওই লাইভ স্ট্রিমিংয়ে শানভিয়া মিলার নামের ওই নারী তাঁর মেয়ে নিয়া গ্রিনের ওপর চড়ার হওয়ার কারণ হিসেবে বলেছেন, তাঁর মেয়ে ফেসবুকে উত্তেজক ছবি প্রকাশ করেছিল।

মেয়ের ফেসবুক পেজ থেকেই ভিডিও সম্প্রচার করার সময় মিলার তাঁর মেয়েকে উদ্দেশ করে বলেন, ‘আমি চাই ভিডিওটি ভাইরাল হোক (ছড়িয়ে পড়ুক)। এটি শেয়ার করো।’

মিলার মেয়েকে বলেন, ‘তুমি কি আমাকে সামাজিক যোগাযোগের মাধ্যমে লজ্জায় ফেলতে চাও? আমার সঙ্গে এটা নিয়ে খেলো না। আমি মা যে হিসেবে খুব ভালো নই, সেটা তুমি দেখাতে বাধ্য করেছ। আমি সর্বাত্মক চেষ্টা করেছি।’

Manual4 Ad Code

ফেসবুক থেকে অবশ্য মিলারের ওই ভিডিও সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু ইউটিউবে এখনো ভিডিওটি রয়ে গেছে।

Manual1 Ad Code

এ ঘটনায় অবশ্য পুলিশ মিলারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। কারণ, তাঁর মেয়ে গ্রিন পুলিশের কাছে মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি এবং বাড়িতে নিরাপদে আছে বলে জানান।

Manual7 Ad Code

গত রোববার এক ফেসবুক পোস্টে গ্রিন লিখেছে, মাকে লজ্জায় ফেলা তার উচিত হয়নি। কারণ, মা তাকে খুব ভালোবাসেন।

Manual6 Ad Code

গ্রিনের ভাষ্য, ‘আমি মাকে লজ্জায় ফেলেছিলাম বলে মাও আমাকে লজ্জায় ফেলে দিল।’ তথ্যসূত্র: আইএএনএস।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫১ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31