শিরোনামঃ-

» পার্টিতে মাতাল বলিউড অভিনেতা ফাওয়াদ খানের কাণ্ড

প্রকাশিত: ০২. আগস্ট. ২০১৬ | মঙ্গলবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজ মিডিয়া ডেস্কঃ বলিউড অভিনেতা ফাওয়াদ খান। বলিপাড়ায় তাকে নম্র ভদ্র হিসেবে সবাই জানে। কিন্তু সম্প্রতি এক পার্টিতে মাতাল অবস্থায় চিৎকার চেঁচামেচি করে এলাহি কাণ্ড ঘটিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত খবরে বলা হয়, দিল্লিতে এক ফ্যাশন শোয়ে অংশ নেন ফাওয়াদ। সেখানে মণীশ মালহোত্রার পোশাকে ব়্যাম্প মাতান তিনি। তার পারফর্শমেন্সে উপস্থিত সবাই মুগ্ধও হয়েছিলন। কিন্তু বিপত্তি বাধে ওই ইভেন্টের পর অনুষ্ঠিত এক পার্টিতে।

Manual1 Ad Code

পার্টির শুরুতে সবকিছু ঠিকঠাক মতোই চলছিল ফা্ওয়াদের। কিন্তু একপর্যায়ে মদ বেশি খেয়ে ফেলেন তিনি। তারপরই শুরু হয় তার মাতলামি। এ সময় তিনি এত বেশি জোরে জোরে কথা বলছিলেন যে, পার্টি হলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শোনা যাচ্ছিল তার কণ্ঠস্বর। ফাওয়াদকে অনেকে শান্ত হতে বলেন কিন্তু কারো কথাই ফাওয়াদ কানে তুলেননি বরং আরো জোরে জোরে চিৎকার করতে থাকেন। কোনভাবেই তাকে আটকে রাখা যাচ্ছিল না। ফাওয়াদের এমন আচরণে সত্যি সবাই খুব অবাক হয়েছেন।

Manual6 Ad Code

এ ঘটনার পরই বলিপাড়ায় শুরু হয়েছে জোর গুঞ্জন। তবে এ বিষয়ে একদম চুপ রয়েছেন ফাওয়াদ। তবে এখন পর্যন্ত কোনো বক্তব্যও দেননি ফাওয়াদ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৮৮ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31