শিরোনামঃ-

» সৈয়দ আশরাফুল ইসলামের ভাষ্য ‘সন্ত্রাসবিরোধী কমিটি দলীয় হবে না’

প্রকাশিত: ২৮. জুলাই. ২০১৬ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ প্রশাসনের আওতায় স্থানীয় পর্যায়ে সন্ত্রাস ও নাশকতাবিরোধী যেসব কমিটি করা হবে, সেগুলো দলীয় বা দলের অঙ্গসংগঠন হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

Manual1 Ad Code

বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্য দল থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরাও এসব কমিটিতে থাকবেন।

Manual4 Ad Code

আওয়ামী লীগ দলীয়ভাবে মাঠপর্যায়ে সন্ত্রাস ও নাশকতাবিরোধী কমিটি গঠন করছে। এটা আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। কিন্তু প্রশাসনিকভাবে যে কমিটি হবে, সেগুলো দলীয় হবে না বলে জানান তিনি।

সৈয়দ আশরাফ আরও বলেন, জেলা প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ করে না। তবে প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন কাজে নেতৃত্ব দেন এবং জনমত সৃষ্টি করেন। এটাও অনেক গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৭৯ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930