- সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উপলক্ষে রেজিষ্ট্রেশন কার্যক্রম এর উদ্বোধন
- সৈয়দ লায়েক দ্বিতীয় উন্মুক্ত একক ক্যারম প্রতিযোগীতা শুরু
- শ্রমজীবীদের জন্য কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা খাতে বাজেটে বিশেষ বরাদ্দ করুন : সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট
- জল্লারপার জামে মসজিদের নানা প্রকার অনিয়ম ও অর্থ আত্মসাতের প্রতিবাদে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান
- সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫; সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন
- বিশিষ্ট সাংবাদিক আবু তাহেরের সম্মানে সিলেট জেলা পরিষদে চা-চক্র
- বিদ্যুতের দাম বাড়ানো গণবিরোধী, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বাসদের
- এই নিদানে বিদ্যুতের দাম বৃদ্ধি অগ্রহণযোগ্য, দ্রুত দাম বৃদ্ধি স্থগিত করুন : গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ
- সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পৃথক অবস্থান কর্মসুচী পালন
» মন্ত্রিদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে এসএমএস
প্রকাশিত: ২১. জুলাই. ২০১৬ | বৃহস্পতিবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ সরকারের মন্ত্রীদের ওপর জঙ্গিরা হামলা চালাতে পারে- এমন আশংকা প্রকাশ করে তাদের মোবাইলে এসএমএস পাঠিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মন্ত্রিপরিষদ সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে সোমবার রাতে এ এসএমএস পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের মন্ত্রিসভার সদস্য ও সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ওপর হামলা চালানো হতে পারে- এমন তথ্য দিয়েছে একটি গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সংস্থার দেয়া এ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভার সব সদস্য ছাড়াও সরকারের শীর্ষ কর্মকর্তাদের সতর্কভাবে চলাফেরার জন্য বলা হয়েছে। একই সঙ্গে তাদের নিরাপত্তার জন্য নিয়োজিত গানম্যান ও হাউস গার্ডকে সতর্কাবস্থায় থাকার জন্য ব্রিফ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে।
মন্ত্রিপরিষদ সদস্যদের কাছে পাঠানো ডিএমপি কমিশনারের ওই এসএমএসে সালাম জানিয়ে বলা হয়, ‘গোয়েন্দা তথ্য অনুযায়ী, যে কোনো সময় যে কোনো মন্ত্রীর ওপর জঙ্গিগোষ্ঠী সন্ত্রাসী হামলা চালাতে পারে। এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। অনুগ্রহ করে সতর্ক থাকবেন এবং আপনার গানম্যান ও নিরাপত্তা দলকে বিষয়টি অবহিত করবেন।’
এর আগে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মন্ত্রীদের সতর্ক থাকার পরামর্শ দেন।
১ জুলাই গুলশানের ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারি অ্যান্ড রেস্টুরেন্টে ও ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার ঘটনায় নড়েচড়ে বসে আইনশৃংখলা বাহিনী। হলি আর্টিজানে ১৭ বিদেশীসহ ২০ জনকে গুলি ও কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। এর রেশ কাটতে না কাটতেই শোলাকিয়া ঈদগাহের অদূরে হামলা চালায় জঙ্গিরা। এতে পুলিশ সদস্যসহ ৩ জন নিহত হন এবং পুলিশের গুলিতে এক জঙ্গি সদস্য মারা যায়। এ ২ ঘটনার পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনশৃংখলা রক্ষায় ঢাকা মহানগরে পেট্রোলিং, চেকপোস্ট, ব্লক রেইড, তল্লাশি অভিযান, দৃশ্যমান-অদৃশ্যমান পুলিশি ব্যবস্থা গ্রহণ করেছে। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি স্থায়ী চেকপোস্ট করে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৮২ বার
সর্বশেষ খবর
- সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উপলক্ষে রেজিষ্ট্রেশন কার্যক্রম এর উদ্বোধন
- সৈয়দ লায়েক দ্বিতীয় উন্মুক্ত একক ক্যারম প্রতিযোগীতা শুরু
- শ্রমজীবীদের জন্য কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা খাতে বাজেটে বিশেষ বরাদ্দ করুন : সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট
- জল্লারপার জামে মসজিদের নানা প্রকার অনিয়ম ও অর্থ আত্মসাতের প্রতিবাদে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জল্লারপার জামে মসজিদের নানা প্রকার অনিয়ম ও অর্থ আত্মসাতের প্রতিবাদে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান
- ব্যবসায়ী খগেন্দ্র চন্দ্র দাস উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- সিলেটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমার পরিবারের পাশে জামায়াত
- দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন
- দূর্বৃত্তায়ন নেতৃত্বের ফলে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে : দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম


