শিরোনামঃ-

» ‘তারেককে এনে সাজা কার্যকর করা হবে’ : আইনমন্ত্রী

প্রকাশিত: ২১. জুলাই. ২০১৬ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তারেক রহমানের বিরুদ্ধে হাইকোর্টের দেওয়া সাত বছরের কারাদণ্ডাদেশের রায়ের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে এ কথা বলেন মন্ত্রী।

Manual1 Ad Code

আনিসুল হক বলেন, মামলায় আপিল করতে হলে তারেককে আত্মসমর্পণ করতে হবে। লন্ডনে বসে সে আপিল করতে পারবে না।

তিনি বলেন, মামলার সার্টিফাইড কপি পাওয়ার পর তারেককে লন্ডন থেকে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে। প্রয়োজনে তারেককে সেখান থেকে ধরে আনা হবে। যুক্তরাজ্য সরকারের সঙ্গে চুক্তি করে হোক কিংবা ইন্টারপোলের সাহায্যে হোক তারেককে দেশে ফিরিয়ে আনা হবেই।

মন্ত্রী বলেন, দুদকের এই মামলায় তারেক প্রভাব খাটিয়ে ইতিপূর্বে খালাস পেয়েছিলেন। এখন উচ্চ আদালতের রায়ে তার সাত বছর জেল ও ২০ কোটি টাকা জরিমানা হয়েছে।

Manual8 Ad Code

এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।

Manual7 Ad Code

উল্লেখ্য, অর্থ পাচার মামলায় নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি তাকে ২০ কোটি টাকা জরিমানাও করা হয়েছে।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬২৮ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031