শিরোনামঃ-

» বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রেন অবরোধ করে মানববন্ধন

প্রকাশিত: ১৪. জুলাই. ২০১৬ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

সিলেট বাংলা নিউজঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ছকাপন রেলেস্টেশনে প্রতিষ্ঠার পর থেকে বিদ্যুৎ সংযোগ না থাকা, প্লাটফর্ম স্থাপন, স্টেশন ভবনের আধুনিকায়ন ও ডেমো ট্রেনের যাত্রা বিরতির দাবিতে বুধবার সকালে ট্রেন অবরোধ করেছে স্থানীয়রা। সচেতন নাগরিক সমাজ ছকাপন এর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

Manual6 Ad Code

বিক্ষুব্ধ এলাকাবাসী আখাউড়া থেকে ছেড়ে আসা কুশিয়ারা এক্সপ্রেস ট্রেন অবরোধ করে। পরে অবরাধকারীরা ট্রেন ছেড়ে রেললাইনের উপর দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। অবরোধের কারণে সিলেট-ঢাকা রেলরুটের সব ট্রেন চলাচলে বিগ্ন ঘটে।

সচেতন নাগরিক সমাজ ছকাপন এর আহ্বায়ক সৈয়দ আব্দুল হামিদ মাহফুজের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা পোষণ করে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, ইউপি সদস্য আব্দুল মালিক, জসিম আহমদ, সাবেক মেম্বার মাহবুব হাসান জসিম, যুবলীগ নেতা আলী হায়দার সুহেল, শিক্ষক আবুল কালাম আজাদ, শাহেদ উদ্দিন চৌধুরী, রাহাত তাজুল প্রমুখ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৩৪ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930