- বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের কাছে হস্তান্তর
- সিলটি পাঞ্চায়িত’র জনসভা সাময়িক স্থগিত
- জালালাবাদ গ্যাস অফিসে বাংলা নববর্ষ উদযাপন
- গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা সিলেট মহানগরের লিফলেট বিতরণ
- এভারগ্রীণ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার কুইজ ও রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- উইমেন এমপাওয়ার প্রজেক্ট’ পরিদর্শন ও মতবিনিময় সভা এবং দোয়া মাহফিল সম্পন্ন
- ৪,৫,৬নং ওয়ার্ডবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নাসরিন আক্তার
- শ্রুতির বর্ষবরণ অনুষ্ঠানে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদযাপিত
- অসাম্প্রদায়িক সমাজ নির্মাণে ঐক্যবদ্ধ হোন : চারণ সাংস্কৃতিক কেন্দ্র
» ইউরো ২০১৬ শুরু হচ্ছে
প্রকাশিত: ১০. জুন. ২০১৬ | শুক্রবার
সিলেট বাংলা নিউজ স্পোর্টস ডেস্কঃ প্যারিসের রাস্তায় জঞ্জাল জমছে৷ ট্রেন ঠিকমতো চলবে কিনা, তার নিশ্চয়তা নেই৷ সরকার পদক্ষেপ নেবার হুমকি দিচ্ছেন৷ স্টাড দ্য ফ্রঁস-এ শুক্রবার রাত্রে ফ্রান্স-রোমানিয়ার উদ্বোধনী ম্যাচে পাহারায় থাকবে ৯০ হাজার পুলিশ৷
শুক্রবার সকালেও প্যারিসের মেয়র আন হিদালগোকে বলতে শোনা গেছে, ‘‘সমস্ত জঞ্জাল সরিয়ে ফেলা হবে….কাজ শুরু হয়ে গেছে৷” দেশের পরিবহণ মন্ত্রী অ্যালঁ ভিদালি ঘোষণা করেছেন যে, শুক্রবারের ম্যাচে যাতে ফ্যানরা স্টেডিয়াম অবধি পৌঁছাতে পারেন, সেজন্য সর্বরকম ব্যবস্থা নেওয়া হবে৷ শনিবার যাতে ট্রেন চলে, সেজন্য দরকার হলে আদেশ জারি করা হবে৷
তবে আসল ভয় ছিল – এবং আছে – সন্ত্রাসের৷ তার একটি পরীক্ষা হয়ে গেল বৃহস্পতিবার রাত্রে৷ আইফেল টাওয়ারের নীচে ৯২ হাজার মানুষের পাবলিক ভিউয়িং-এর জন্য যে ভেন্যু সৃষ্টি করা হয়েছে, সেখানে ফরাসি ডিজে দাভিদ গেত্তার একটি ফ্রি কনসার্টের আয়োজন করা হয়েছিল৷ এসেছিলেন ৮০ হাজার সংগীতমোদী৷ তাদের সকলকেই দু’টি চেকপয়েন্ট দিয়ে পাশ করতে হয়েছে৷ শুক্রবারের উদ্বোধনী ম্যাচে নিরাপত্তার জন্য নিয়োগ করা হয়েছে ৯০ হাজার পুলিশ ও বেসরকারি সিকিউরিটি৷ এই বেসরকারি সিকিউরিটি টিমগুলির সদস্যদের সম্পর্কে আগে থেকে খোঁজখবর নিয়ে তাদের ৩০০ জনকে খারিজ করা হয়েছে – এ কথা জানান স্বরাষ্ট্রমমন্ত্রী বের্নার কাজন্যোভ গত বুধবার৷
প্যারিসে ইতিমধ্যেই লাখ খানেক ফ্যান এসে পৌঁছেছেন৷ সব মিলিয়ে বিশ লাখ বিদেশি ফুটবল ফ্যান ইউরো ২০১৬ চলাকালীন ফ্রান্সে আসবেন বলে মনে করা হচ্ছে৷ তবে বৃহস্পতিবার সন্ধ্যাতেই দক্ষিণের মার্সাই শহরে ইংল্যান্ড ফ্যানদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের গোলযোগ বাঁধে, পুলিশকে কাঁদানে গ্যাস ছুঁড়তে হয়৷ দু’জন ব্রিটিশ ফ্যান ও চারজন পুলিশকর্মী আহত হয়েছেন, বলে প্রকাশ৷ মার্সাইতে শনিবার ইংল্যান্ডের প্রথম খেলা, রাশিয়ার বিরুদ্ধে৷
এই সংবাদটি পড়া হয়েছে ৮৫৪ বার
সর্বশেষ খবর
- বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের কাছে হস্তান্তর
- সিলটি পাঞ্চায়িত’র জনসভা সাময়িক স্থগিত
- জালালাবাদ গ্যাস অফিসে বাংলা নববর্ষ উদযাপন
- গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাগপা সিলেট মহানগরের লিফলেট বিতরণ
- এভারগ্রীণ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার কুইজ ও রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর