শিরোনামঃ-

» বাঁচানো গেল না সংগীতশিল্পী ন্যান্সির কন্যা আলিনা জাফরিনকে

প্রকাশিত: ২১. মে. ২০১৬ | শনিবার

Manual2 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ জন্মের ১৭ দিনের মাথায় না ফেরার দেশে চলে গেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সংগীতশিল্পী ন্যান্সির কন্যা আলিনা জাফরিন। আজ শনিবার সকালে সাড়ে ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে ক্ষণিকের এ অতিথি।
ন্যান্সি জানান, জন্মের পর থেকেই তার নানা ধরণের শারীরিক জটিলতা দেখা দেয়। যার জন্য তাকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ারে ইউনিটে (আইসিইইউই) রাখা হয়। কিন্তু তাতেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় দু’টি অস্ত্রপচার করা হয়। তবু তাকে বাঁচানো গেল না।
প্রতিবেদন লেখা পর্যন্ত আলিনার মরদেহ নিয়ে ঢাকায় অবস্থান করছে তার পরিবার। খুব তাড়াতাড়ি ময়মনসিংহের পথে রওনা হবে। আর সেখানেই তার দাফন হবে বলে জানা গেছে।
৪ মে তৃতীয় বারের মতো কন্যা সন্তানের মা হন ন্যান্সি। কিন্তু সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছে তার তৃতীয় কন্যা সন্তান।
ন্যানসির রোদেলা ও নায়লা নামে আরো ২ মেয়ে রয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬১৪ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031