শিরোনামঃ-

» দিল্লিতে মায়ের সঙ্গে মোদি

প্রকাশিত: ১৭. মে. ২০১৬ | মঙ্গলবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ আড়াই বছর পর মাকে নিজের বাসভবনে আনলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Manual1 Ad Code

প্রধানমন্ত্রীর বাসভবনে এতদিন একাই থাকতেন তিনি। দিল্লির রেসকোর্স রোডের এই ভবনে মোদির মা হীরাবেনের সঙ্গে তোলা কিছু ছবি টুইটারে পোস্ট করেন মোদি নিজেই।

এসব ছবি সামাজিক যোগাযোগ গণমাধ্যমগুলোতে বেশ সাড়া ফেলে। প্রথমবার দিল্লিতে মায়ের সঙ্গে আনন্দময় সময় কাটান মোদি।

হুইলচেয়ারে করে মোদি মাকে প্রধানমন্ত্রীর বাসভবন ঘুরে দেখান। মাকে পাশে নিয়ে চা পান, পারিবারিক গল্প সবই হয়। দিল্লির বাসভবনে মা আসায় বেশ খুশি মোদি।

Manual6 Ad Code

তবে মায়ের সঙ্গে বেশি সময় কাটাতে না পারার আক্ষেপও রয়েছে। মোদি জানিয়েছেন, অনেক দিন পর মায়ের সঙ্গে দেখা হলো, দারুণ আনন্দময় কিছু মুহূর্ত কেটেছে।

Manual6 Ad Code

৫ দিন থেকে হীরাবেন আবারও ফের ফিরে গেছেন গুজরাটের বাড়িতে। মোদি টুইটে বলেন, ‘মা গুজরাট ফিরে গেছেন। এর আগে তার সঙ্গে কাটানো কিছু ভালো মুহূর্ত। এখানে এটা তার প্রথম আসা।’ খবর বিবিসি।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৮২ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031