শিরোনামঃ-

» ২ দিনের বজ্রপাতে সারাদেশে ৮১ জনের মৃত্যু

প্রকাশিত: ১৭. মে. ২০১৬ | মঙ্গলবার


Manual8 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বৃহস্পতি ও শুক্রবার ঝড়বৃষ্টির মধ্যে বজ্রপাতে সারা দেশে মোট ৮১ জনের মৃত্যু হয় বলে তথ্য দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

Manual2 Ad Code

মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেন, গত ১২ ও ১৩ মে দেশের ২৬ জেলায় বজ্রপাতে মৃত্যুর এই ঘটনা ঘটে।

Manual5 Ad Code

ওই সময় নৌকাডুবির আরেকটি ঘটনায় আরও ৫ জনের মৃত্যু হয়।

সংবাদ সম্মেলনে সচিব জানান, বৃষ্টির সঙ্গে বজ্রপাতের শঙ্কা আছে কি না, তার ছয় ঘণ্টার পূর্বাভাস ১০৯৪১ নম্বরে ফোন করে জানা যাবে।

বজ্রপাতে কী করা উচিত, আর কি উচিত নয়- সে বিষয়েও সংবাদ সম্মেলনে সচেতনতামূলক বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

Manual5 Ad Code

এসব ঘটনায় নিহতদের পরিবারকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৪ লাখ ৭০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

Manual7 Ad Code

মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সংবাদ সম্মেলনে ত্রাণ সচিব মো. শাহ কামাল বলেন, “আমরা বজ্রপাতকে দুর্যোগ হিসেবে বিবেচনা করি না বলে অভিযোগ রয়েছে, কিন্তু তা সত্য নয়।

আমাদের মন্ত্রণালয় গত বছর অগাস্ট থেকে বজ্রপাতকেও দুর্যোগ বিবেচনা করছে। বজ্রপাত নিয়ে কী করণীয়- সে বিষয়ে আমরা কাজ করছি, ক্ষতিগ্রস্তদের সাহায্য দিচ্ছি।”

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৩ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031