শিরোনামঃ-

» তাবলীগ জামায়াতিদের ভারত ছাড়ার নির্দেশ নরেন্দ্র মোদির

প্রকাশিত: ১৪. মে. ২০১৬ | শনিবার

Manual1 Ad Code

সিলেট বাংলা নিউজ আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে অবস্থানরত তাবলীগ জামায়াতের সকল বিদেশি মুবাল্লিগদের সে দেশ থেকে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছে বিজেপি সরকার।

দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি নোটিশ জারি করে রাজ্য সরকারগুলোতে পাঠিয়েছে।

Manual8 Ad Code

পর্যটন ভিসায় ভারতে আসা তাবলীগ জামায়াতের মুবাল্লিগদের কার্যক্রমে দেশ মারাত্বক ঝুঁকিতে রয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর এমন রিপোর্টের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ নির্দেশনা দেন।

মোদির এ নির্দেশনা এরই মধ্যে দেশটির সকল রাজ্যে পাঠিয়ে দেয়া হয়েছে। গোয়েন্দাদের ঐ রিপোর্টে বলা হয়, তাবলীগ জামায়াতের কার্যক্রম চরমপন্থিদের মতো। তারা ভারতে পর্যটন ভিসায় এসে দেশ জুড়ে চরমপন্থি কার্যক্রম ছড়িয়ে দিচ্ছে।

নোটিশে আরো বলা হয়, তাবলীগ জামায়াতের আন্দোলন এমন আন্দোলন যা সাধারণ মুসলমানকে মৌলবাদে রূপান্তরিত করে। এছাড়া কয়েকটি দেশে এ দলটির ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

Manual3 Ad Code

সৌদি আরব, ইন্দোনেশিয়া, আরব আমিরাত, কাতার, ফ্রান্স, মিয়ানমার ও বাংলাদেশের নাগরিকরা ভারতে এ ধরনের কাজে লিপ্ত রয়েছে বলে নোটিশে বলা হয়।

Manual3 Ad Code

তাই তাদের চিহ্নিত করে দ্রুত দেশ থেকে বের করে দিতে রাজ্য সরকারকে জরুরিভাবে নির্দেশ দিয়েছে মোদির বিজেপি সরকার।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৫০ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031